Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Bangladesh News: বাংলাদেশ জুড়ে তাণ্ডব, মুজিবের মূর্তি, ম্যুরাল, হাসিনার নামফলক ভাঙা চলছে

শুধু ঢাকা নয় প্রায় গোটা বাংলাদেশ জুড়েই শেখ মুজিবের মুর্তি ও ম্যুরাল এবং শেখ হাসিনার নাম লেখা ফলক ভাঙচুর করা চলছে। রাত ৮টা থেকে শুরু হয়েছে এই অভিযান।

Bangladesh News: বাংলাদেশ জুড়ে তাণ্ডব, মুজিবের মূর্তি, ম্যুরাল, হাসিনার নামফলক ভাঙা চলছে

মুজিবের মুর্তি ও ম্যুরাল ভাঙা চলছে।

শেষ আপডেট: 6 February 2025 00:36

দ্য ওয়াল ব্যুরো: শুধু ঢাকা নয় প্রায় গোটা বাংলাদেশ জুড়েই শেখ মুজিবের মুর্তি ও ম্যুরাল এবং শেখ হাসিনার নাম লেখা ফলক ভাঙচুর করা চলছে। রাত ৮টা থেকে শুরু হয়েছে এই অভিযান। রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যাচ্ছে রাজশাহী রংপুর বিশ্ববিদ্যালয়ে মুজিবের নাম লেখা ভবন, তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের নাম ফলক, শেখ হাসিনা নাম লেখা ফলক- এগুলি সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

সর্বত্রই ক্রেন নিয়ে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া। মূলত, ছাত্ররাই হামলা করছে, ছাত্রীদের দেখা যাচ্ছে না। গভীর রাত পর্যন্ত এই অভিযান চলছে। এর আগেই জানানো হয়েছে, ঢাকায় ধানমণ্ডিতে ৩২ নম্বর বাড়ি যেটি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়ি ভাঙা চলছে। বাড়ির একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে শেখ মুজিবের একটি  ম্যুরাল ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে। এই বাড়িটি গত বছর ৫ অগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আক্রান্ত হয়েছিল, আবার ৫ ফেব্রুয়ারি নতুন করে হামলার শিকার হল। 


এদিনই হাসিনা ভার্চুয়াল মাধ্যমে দলের উদ্দেশে ভাষণ দেন। রাত ৯টায় তিনি যখন ভাষণ শুরু করেন ঠিক তার আগেই এই ভবনগুলির ওপর আক্রমণ শুরু হয়। খুলনাতে হাসিনার কাকার বিশাল বাড়ি ভেঙে ফেলা হয়েছে। সেখানে খুলনা কর্পোরেশনের বুলডোজার নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা।

এদিন বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাৎ আবদুল্লা ঘোষণা করেছিলেন, ফ্যাসিবাদের কোনও চিহ্ন রাখা হবে না। দেখা যাচ্ছে যে তারপর এই হামলা শুরু হয়। রাতের দিকে আরও একাধিক জেলায় হামলা চলছে। চট্টোগ্রামের জামালখান এলাকাতে মুজিবের মূর্তি, হাসিনার নাম ফলক দেওয়া বিভিন্ন ভবন ভাঙার কাজ চলছে। রাত পর্যন্ত এই অভিযান চলছে। কোথাও পুলিশ বা সেনাকে বাধা দিতে দেখা য়ায়নি।

ফলে ক্যাম্পাসগুলি আন্দোলনকারী ছাত্রদের দখলে। তাঁদের বক্তব্য, হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন, তার প্রতিবাদেই তারা এভাবে ফ্যাসিবাদের নজির হিসেবে থাকা স্মারকগুলি ভাঙছেন। ধানমণ্ডিতে ৩২ নম্বর বাড়ি যেটি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, যেখানে ১৯৭৫সালের ১৫ অগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেখানে আন্দোলনকারীদের বক্তব্য, এই বাড়িটাই বাংলাদেশের স্বৈরাচার এবং ফ্যাসিবাাদের আঁতুরঘর, তাই এই বাড়ি তারা ভেঙে ফেলছেন। 


```