Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এবার বাংলাদেশে আক্রান্ত চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী, কোর্টে সওয়ালের জেরে নির্মম হামলা

সন্ন্যাসীর হয়ে আদালতে সওয়াল করার কারণে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠল।

এবার বাংলাদেশে আক্রান্ত চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী, কোর্টে সওয়ালের জেরে নির্মম হামলা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 2 December 2024 22:09

দ্য ওয়াল ব্যুরো: টানা আটদিন ধরে জেলবন্দি রয়েছেন ইসকনের সাবেক সাধু জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস। মঙ্গলবার চট্টগ্রামের আদালতে তাঁর জামিন মামলার শুনানি রয়েছে। এরই মধ্যে সন্ন্যাসীর হয়ে আদালতে সওয়াল করার কারণে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠল।

আক্রান্ত আইনজীবীর নাম রমেন রায়। স্থানীয় সূত্রের খবর, সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার অভিযোগে এর আগে রমেনবাবুকে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও তিনি সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তারই জেরে এই হামলা বলে মনে করা হচ্ছে।

এ ব্যাপারে টুইটারে আক্রান্ত আইনজীবীর ছবি পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি বলেন, এদিন বিকেলের পর ওই আইনজীবীর বাড়িতে নৃশংস হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে তাঁর বাড়িও। আশঙ্কাজনক অবস্থা্য় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

সূত্রের দাবি, আইনজীবীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে ওপার বাংলায়।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইসকনের ওই সন্ন্য়াসীকে আদালতে তোলার পর এলাকায় গোলমালে এক আইনজীবী নিহত হন। সোমবার তাঁর স্মরণে আদালত চত্বরে সভা ও পদযাত্রা করেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা।

চট্টগ্রাম বার অ্যাসোসিয়োশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার আমরা চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চায়। আদালত চত্বরে থাকা আইনজীবী হত্যায় চিন্ময় কৃষ্ণের উসকানির কাজ করেছে। 

এরই মধ্যে চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।


```