Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গণহত্যাকারী ফাঁসির আসামি জামাত নেতা আজহারুল মুক্ত, জেল গেটে বীরের সংবর্ধনা

ওয়াকিবহাল মহল বলছে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অররাধে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদড়ণ্ডপ্রাপ্ত আসামির সাজা মকুবের দৃষ্টান্ত এটাই প্রথম।

গণহত্যাকারী ফাঁসির আসামি জামাত নেতা আজহারুল মুক্ত, জেল গেটে বীরের সংবর্ধনা

ছবিটি সংগৃহীত

শেষ আপডেট: 28 May 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: জামায়াতে ইসলামির শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে জেল থেকে মুক্তি দেওয়া হল (ATM  Jamhrul Islam, a Jamat -I Islami leader) বুধবার একটু আগে ঢাকার কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয় (released from jail) জেল গেটে তাঁকে বীরের সংবর্ধনা (received hero's welcome) দেয় জামাত সমর্থকেরা। তাঁকে নিয়ে বিশাল গাড়িবহর রওনা হয়েছে জেল গেট থেকে।

মুক্তিযুদ্ধে মানবতা (Crime against humanity during liberation war in Bangladesh) বিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত (death sentenced) এই আসামিকে (convicted)  (Jamat-I-Islami leader ATM Ajharul Islam) মঙ্গলবার মুক্তি দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট।  প্রধান বিচারপতি ড. সৈয়জ রেফাত আহমেদের (Chief Justice Saiyad Refat Ahmed, Bangladesh Supreme Court) নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।

২০১৫ সালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crime Tribunal) ওই ব্যক্তিকে ফাঁসির সাজা দেয়। এতদিন তিনি দফায় দফায় আপিল মামলা চালিয়ে যাচ্ছিলেন। এই জামাত নেতার বিরুদ্ধে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে ১২৫৬ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম করা ছাড়াও শতশত বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ ছিল। শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তির মানবতাবিরোধী কার্যকলাপের বিচারের জন্য অপরাধ ট্রাইব্যুনালে তাঁর মামলা করেছিল। আওয়ামী লিগ আজহারুলের মুক্তিকে বিচার ব্যবস্থার প্রহসন বলে উল্লেখ করেছে। শেখ হাসিনার দল বলেছে সরকারের নির্দেশে সাজানো রায় দিতে বাধ্য হয়েছে আদালত। এই রায় মানবতার বিরুদ্ধে কষাঘাত।

ওয়াকিবহাল মহল বলছে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অররাধে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদড়ণ্ডপ্রাপ্ত আসামির সাজা মকুবের দৃষ্টান্ত এটাই প্রথম।

ইতিমধ্যেই এই রায় নিয়ে বিচার মহলে জল্পনা তৈরি হয়েছে। আদালতে শুনানিতে সরকার পক্ষ আপিলের জোরালো বিরোধিতা করেনি, শুনানিতেই স্পষ্ট ছিল। সরকারের উচ্চতম মহলের উপর চাপ তৈরি করে জামাত নেতারা এই রায় আদায় করেছেন বলে গুঞ্জন। জামাতের আমির শফিকুর রহমান দু’দিন আগে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন। শীর্ষ সেনাকর্তাদের সঙ্গেও কথা হয় তাঁর। অনেকেই অভিযোগ করছেন, আপিলের বিরোধিতা না করতে আগাম দৌত্যে নেমেছিলেন জামাত কর্তা।

মুক্তিযুদ্ধের সময় আজহারুল ছিলেন বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা রংপুরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন আল-বদর এর জেলা কমান্ডার। ১৯৭১-এর ১৭ এপ্রিল রংপুরে পাক সেনাকে সঙ্গে নিয়ে গণহত্যা চালায় আজহারুল বাহিনী। বারশোর বেশি মানুষকে কয়েকঘন্টার মধ্যে হত্যা করা হয় সেখানে। ২০১৪ সালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে রংপুরের বদরগঞ্জের মানুষ সাক্ষ্য দিতে গিয়ে বলেন, পাখি শিকার করার মতো করে গুলি করে মানুষ মারত আজহারুল। আল বদর এবং তাদের অভিভাবক দল জামায়াতে ইসলামি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছিল। বুধবার জেল থেকে বেরিয়ে আজহারুল অবশ্য বলেন, আজ থেকে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।


```