Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাংলাদেশের কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে, পুড়িয়ে হত্যা, যেভাবে খুন করা হয়েছিল ময়মনসিংহের দীপুচন্দ্র দাসকে

 ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে এই হামলা (Attack) ঘটে। তার আগে সকাল থেকে এলাকায় রটিয়ে দেওয়া হয়েছিল যেকোনো সময় পীরের আস্তানায় হামলা চালানো হবে। 

বাংলাদেশের কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে, পুড়িয়ে হত্যা, যেভাবে খুন করা হয়েছিল ময়মনসিংহের দীপুচন্দ্র দাসকে

বাংলাদেশে পীর হত্যা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 22:51

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) কুষ্টিয়ায় একজন পীরকে তাঁর আস্তানায় ঢুকে পিটিয়ে, কুপিয়ে, পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর।

তিনি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা।‌ তিনি ছাড়াও হামলার শিকার হয়েছেন তাঁর দুই সহযোগী। তাঁদের অবস্থা গুরুতর।‌ স্থানীয় হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন পীরকে আহত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে আনার মিনিট পাঁচেকের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ (Police) জানিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে এই হামলা (Attack) ঘটে। তার আগে সকাল থেকে এলাকায় রটিয়ে দেওয়া হয়েছিল যেকোনো সময় পীরের আস্তানায় হামলা চালানো হবে। সেইমতো পুলিশ প্রহরার ব্যবস্থা হয়েছিল। ‌কিন্তু হত্যাকাণ্ডের পর পুলিশের বক্তব্য, অনেক মানুষ জড়ো হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। প্রতি বৃহস্পতিবার তাঁর আস্তানায় গানের আসর বসে। গতকাল বৃহস্পতিবারও গানের আসর নির্ভীক নিয়ে শেষ হয়। অথচ তারপরই জোর কদমে ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রচার শুরু হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের ময়মনসিংহে কত বছর ১৮ ডিসেম্বর এভাবেই পিটিয়ে কুপিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল দীপু চন্দ্র দাস নামে এক তরুণকে। ‌ তাঁর বিরুদ্ধেও ধর্ম অবমাননার অভিযোগ রটানো হয়েছিল।

কুষ্টিয়ার ঘটনায় পুলিশ জানিয়েছে, নিহত পীরের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ ঘিরে তাঁর আস্তানায় স্থানীয় মানুষ হামলা চালায়। ‌ তবে তদন্তে জানা যায় যে বিতর্কিত ভিডিও ঘিরে ইসলাম অবমাননার অভিযোগ তোলা হয়েছিল পীরের বিরুদ্ধে, সেটি বহু পুরনো। নতুন করে আবার সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ‌

এর আগে ২০২১ সালে নিহত পীরকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। ‌বেশ কয়েক বছর কারাগারে থাকার পর ওই পীর জামিনে মুক্তি পান।


```