Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আন্তর্জাতিক চাপ বাড়ছে ইউনুসের উপর, আওয়ামী লিগকে ছাড়া ভোট নয়, চিঠি মার্কিন এমপিদের

 'বাংলাদেশে (Bangladesh) জাতীয় সংকটের এক গুরুত্বপূর্ণ সময়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার দায়িত্ব গ্রহণকে আমরা স্বাগত জানাই। 

আন্তর্জাতিক চাপ বাড়ছে ইউনুসের উপর, আওয়ামী লিগকে ছাড়া ভোট নয়, চিঠি মার্কিন এমপিদের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 December 2025 08:39

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মহম্মদ ইউনুস (Md Yunus) এর অন্তর্ভুক্তি সরকারের উপর আন্তর্জাতিক চাপ কমেই বেড়ে চলেছে। ‌মার্কিন বিদেশ মন্ত্রক বিষয়ক পাঁচ এমপি এক দীর্ঘ চিঠিতে প্রধান উপদেষ্টাকে বলেছেন, নির্বাচন (Bangladesh Election) অবশ্যই অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। ‌ কোন একটি দলকে বাদ দিয়ে যথার্থ নির্বাচন হতে পারে না। ‌

প্রসঙ্গত, আওয়ামী লিগকে (Awami League) বাদ দিয়ে নির্বাচন করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবারই‌ চার ব্রিটিশ এমপি চিঠি পাঠান মহম্মদ ইউনুসকে। সেই চিঠিতে তারাও বলেছেন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে হবে। ‌দলকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গণতন্ত্রের জন্য সুখকর নয় এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাবে না।

এদিকে, মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ. মিকস এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান ও র‍্যাঙ্কিং সদস্য বিল হুইজেঙ্গা ও সিডনি কামলেজার-ডোভ বাংলাদেশি মঙ্গলবার বেশি রাতে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠির সহস্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন প্রতিনিধি জুলি জনসন এবং টম সুয়োজ্জি।

চিঠিতে বলা হয়েছে,  'বাংলাদেশে (Bangladesh) জাতীয় সংকটের এক গুরুত্বপূর্ণ সময়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার দায়িত্ব গ্রহণকে আমরা স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ব্যালট বাক্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলিত হতে পারে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সততা ও নিরপেক্ষতার ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারও জরুরি।

তবে আমরা উদ্বিগ্ন যে, যদি সরকার রাজনৈতিক দলগুলির কার্যক্রম স্থগিত করে বা আবারও ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

সমিতি গঠনের স্বাধীনতা, পাশাপাশি সমষ্টিগত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার নীতি—এই দুটিই মৌলিক মানবাধিকার। আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনও একটি রাজনৈতিক দলের (পড়ুন আওয়ামী লিগ) সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এসব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এ বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।'


```