Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শুভেন্দুর হুমকির মধ্যেই বাংলাদেশে পৌঁছাল ভারতের আলু, সবজির দাম নিয়ন্ত্রণে, দাবি ঢাকার

বাংলাদেশ সরকারের দাবি, দেশের বাজারে সবজির দাম এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সব সবজির দাম আয়ত্বের মধ্যে। ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্য, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা করে কমেছে

শুভেন্দুর হুমকির মধ্যেই বাংলাদেশে পৌঁছাল ভারতের আলু, সবজির দাম নিয়ন্ত্রণে, দাবি ঢাকার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 December 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো: ভারত থেকে বাংলাদেশে পৌঁছে গেল আরও ৪৬৮ টন আলু। আগামীকাল শনিবার সে দেশের বাজারে মিলবে ভারতীয় আলু। ফলে আলুর দাম আরও কমে আসবে। 

বাংলাদেশ সরকারের দাবি, দেশের বাজারে সবজির দাম এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সব সবজির দাম আয়ত্বের মধ্যে। ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্য, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা করে কমেছে। 

তবে চাল ও সয়াবিন তেলের দাম এখনও পুরোপুরি আয়ত্বের মধ্যে আসনি। বাংলাদেশ সরকার আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সয়াবিন তেল আমদানি শুরু করেছে। অন্যদিকে, দেশে চালের অভাব না থাকলেও দামে কারসাজি চলছে বলে সরকারি কর্তাদের একাংশের দাবি।

এই ট্রেনে বাংলাদেশ গিয়েছে ভারতের আলু। ছবি সংগৃহীত

হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার জেরে এপারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সীমান্তে গিয়ে বাংলাদেশকে আলু পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু ভারত সরকার সেই পথে হাঁটতে নারাজ। বিদেশ সচিব বিক্রম মিস্রি গত সোমবার ঢাকায় গিয়ে বলে আসেন, নানা বিষয়ে দ্বিমত থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের অবস্থানের কোনও পরিবর্তন হবে না। বাংলাদেশ সরকারের আর্জি মতো নিত্যপণ্যের জোগান স্বাভাবিক রাখা হবে বলেও প্রকাশ্যে কথা দিয়ে আসেন তিনি। বৃহস্পতিবারই বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে আলু বোঝাই ট্রেন বাংলাদেশে পৌঁছায়। 

যদিও বাংলাদেশ আলু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। প্রয়োজনের দ্বিগুণের কাছাকাছি আলু উৎপাদিত হয়। কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়ায় দেশিয় আলুর খুঁচরো দাম বেশি। সেই জায়গায় ভারত থেকে আমদানি করা আলুর দাম কম।


```