Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পার্বত্য চট্টগ্রামে অশান্তিতে ইন্ধন ভারত, হাসিনার, গুরুতর অভিযোগ ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে গত সাতদিন যাবত তুমুল অশান্তি চলছে। রবিবার সেখানে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন পাহাড়িয়া বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন।

পার্বত্য চট্টগ্রামে অশান্তিতে ইন্ধন ভারত, হাসিনার, গুরুতর অভিযোগ ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টার

ফাইল চিত্র

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 29 September 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে চলমান হিংসায় ভারতের ইন্ধন রয়েছে বলে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার অভিযোগ করেছেন। তিনি নাম না করে শেখ হাসিনার দিকেও আঙ্গুল তুলেছেন। বাংলাদেশের শাসকেরা শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লিগকে ফ্যাসিস্ট বলে চিহ্নিত করে থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ, চট্টগ্রামে অশান্তিতে মদত রয়েছে হাসিনার এবং তাঁর দলের। জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের বৃহত্তম উৎসব দুর্গাপুজো খুবই শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। এই সাফল্য ভেস্তে দিতেই পার্বত্য চট্টগ্রামে পরিকল্পনা করে অশান্তির সৃষ্টি করা হয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে গত সাতদিন যাবত তুমুল অশান্তি চলছে। রবিবার সেখানে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন পাহাড়িয়া বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। বেসরকারি সুত্রের খবর, গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪০ জন তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের সঙ্গে স্থানীয় বাংলাভাষীদের সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। একাধিক মানবাধিকার সংগঠন দাবি করেছে বাংলাভাষীরা বহিরাগত মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ওই এলাকায় পাহাড়িয়াদের সরিয়ে জায়গা দখল করছে। তাতেই মদত দিচ্ছে প্রশাসন ও সেনাবাহিনী।

ওই উপজেলায় রবিবার থেকে ১৪৪ ধারা জারি আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার খাগড়াছড়ির ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এরপর একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে অভিযোগ করেন চট্টগ্রামের অশান্তির পেছনে ভারতের ইন্ধন রয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে শান্তি বজায় রাখতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর দাবি, একটা মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'একটা মহল চাইছে দুর্গাপুজো যেন উৎসবমুখরভাবে হইতে না পারে। এই জন্য একটা মহল চেষ্টা করছে।

পার্শ্ববর্তী দেশ (ভারত) থেকে তাদের (খাগড়াছড়ির আন্দোলনকারী) অস্ত্র দেওয়া হচ্ছে ও টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, এ বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান একজন সাংবাদিক।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে এইজন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।'

তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা খাগড়াছড়িতে রয়েছেন এবং এ বিষয়টি তদারকি করছেন। উপদেষ্টা সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন।

খাগড়াছড়ির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে  ফায়ার করছে। এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাহিরের দেশ থেকে আসছে, যেটা আপনি ভাই (সাংবাদিক) বললেন।'

স্বরাষ্ট্র উপদেষ্টা এবার দেশের নাম নিজে উল্লেখ না করে বলেন, 'আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। আমার সাংবাদিক ভাই দেশের নাম বলে দিছে। এটা প্রতিহত করতে হলে আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার হবে।'


```