বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস রাষ্ট্রসংঘের প্রতিনিধির বক্তব্যকেই হাতিয়ার করছেন।

শেষ আপডেট: 21 June 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, Chief Adviser to Bangladesh interim government) মনে করেন, আওয়ামী লিগকে (Awami Leaue) ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন (inclusive election) হতে পারে। তাঁর কথায়, মানুষ ভোট দিতে পারল কিনা সেটাই মুুখ্য।
সম্প্রতি ঢাকায় রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর (Resident coordinator of UNO posted in Dhaka) এইভাবেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে ব্যাখ্যা করেছিলেন। স্পষ্ট জানিয়েছিলেন, আওয়ামী লিগকে ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে। রাষ্ট্রসংঘ তেমনই মনে করে। বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস রাষ্ট্রসংঘের প্রতিনিধির বক্তব্যকেই হাতিয়ার করছেন।
যদিও রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক গত বুধবার জেনিভার সদর দফতরে এক ভাষণে আওয়ামী লিগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
ইউনুস বিবিসি-কে বলেন, আগামী নির্বাচনে সব মামুষ যাতে ভোট দিতে পারে সে চেষ্টা করা হবে। তাঁকে প্রশ্ন করা হয়, আওয়ামী লিগ সমর্থকেরা তাদের দলের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
জবাবে ইউনুস বলেন, সরকার আওয়ামী লিগকে নিষিদ্ধ করেনি। তাদের কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। তারাই ঠিক করবে দলটিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা।