Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক হুমায়ূন আহমেদের স্ত্রী, পুড়িয়ে দেওয়া হল শাওনের বাবার বাড়িও

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক ওপার বাংলার অভিনেত্রী তথা সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। সংবাদমাধ্যম ডেলি স্টার সূত্রে খবর, ঢাকার ধানমণ্ডি থেকে আটক করা হয়েছে তাঁকে।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক হুমায়ূন আহমেদের স্ত্রী, পুড়িয়ে দেওয়া হল শাওনের বাবার বাড়িও

হুমায়ূন আহমেদ ও শাওন

শেষ আপডেট: 6 February 2025 23:11

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল তা ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দেখা গেছে, কেউ হাতুড়ি হাতে কাঠামো ভেঙে নিচ্ছেন, কেউ বই ও আসবাবপত্র টেনে বের করছেন। এবার সেই আঁচ পড়ল সে দেশের বিনোদন জগতেও। বাংলাদেশে মৌলবাদীদের রোষে শিল্পী।

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক ওপার বাংলার অভিনেত্রী তথা সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। সংবাদমাধ্যম ডেলি স্টার সূত্রে খবর, ঢাকার ধানমণ্ডি থেকে আটক করা হয়েছে তাঁকে। অভিনেত্রীর আরও একটা পরিচয় তিনি সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। 

আপাতত তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলেই নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

অন্যদিকে, জামালপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আলী অর্থাৎ শাওনের বাবা বাড়িতেও ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশন এলাকায় অবস্থিত ওই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

প্রসঙ্গত, মেহের আফরোজ শাওনের বাবা জামালপুর-৫ (সদর) আসনের গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে প্রত্যাশাপূরণ না  হওয়ায় নির্বাচনে অংশ নেননি। শাওনের মা তহুরা আলী ১৯৯৬ সালে আওয়ামী লীগের জামালপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ছিলেন। ওই বাড়িতে পরিবারের কেউ ছিলেন না।


```