Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হাসিনাকে কারাদণ্ড: আওয়ামী লিগ বলল, নজিরবিহীন অবৈধ, বেআইনি রায়, ইউনুস সরকারের প্রতিহিংসা

হাসিনার দলের বক্তব্য, এই মিথ্যা ও প্রহসনমূলক মামলায় আইন ও ন্যায় বিচারের সকল রীতিনীতি ও নজির লঙ্ঘন করা হয়েছে।

হাসিনাকে কারাদণ্ড: আওয়ামী লিগ বলল, নজিরবিহীন অবৈধ, বেআইনি রায়, ইউনুস সরকারের প্রতিহিংসা

শেখ হাসিনা (ফাইল ছবি)

শেষ আপডেট: 2 July 2025 20:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ আওয়ামী লিগ (Bangladesh Awami League) শেখ হাসিনাকে (Sheikh Hasina) ছয় মাসের কারাদণ্ড (six months sentence for jail) দেওয়ার রায়কে মিথ্যা ও প্রহসনমূলক বলল। দলের বক্তব্য, তারা এই রায়ের প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছে।

বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (Bangladesh International Crimes Tribunal) এক মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে ছয়মাসের কারাবাসের সাজা দিয়েছে। হত বছর হাসিনার সরকারের পতনের পর এই প্রথম কোনও মামলায় সাজা ঘোষণা করা হল।

হাসিনার দলের বক্তব্য, এই মিথ্যা ও প্রহসনমূলক মামলায় আইন ও ন্যায় বিচারের সকল রীতিনীতি ও নজির লঙ্ঘন করা হয়েছে। অবৈধ ও অসাংবিধানিক তথাকথিত অন্তর্বর্তী জঙ্গি সরকার কর্তৃক গঠিত ট্রাইবুনাল একতরফাভাবে এক মাসেরও কম সময়ের মধ্যে এ অবৈধ ও বেআইনি কারাদন্ড দেয়। বাংলাদেশের ইতিহাসে আদালত অঙ্গনে এ ধরনের জঘন্য ঘটনা আর ঘটেনি।

আওয়ামী লিগ বলেছে, খুনি ইউনুসের জঙ্গিগোষ্ঠী দেশে আইনের শাসন ও ন্যায় বিচার ভূলণ্ঠিত করেছে। দেশে বিচারের নামে যে প্রহসন ও 'বিচারিক সন্ত্রাস' চলছে, এই ঘটনা সেটিই প্রমাণ করে। এই ঘটনা পুরনো ক্যাঙ্গারু কোর্ট মডেলকেও হার মানিয়েছে।

প্রসঙ্গত, হাসিনার বিরুদ্ধে কথিত টেলিফোন কথোপকথনে একটি মন্তব্য উল্লেখ করে ৩০ এপ্রিল ট্রাইবুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে। ট্রাইবুনাল কোন ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে এই অভিযোগ গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর নিযুক্ত কোন আইনজীবীর বক্তব্য তারা শোনেনি এবং শোনার সুযোগ দেয়নি। বরং বিদেশে অবস্থানরত শেখ হাসিনাকে প্রহসনমূলকভাবে ২৫ মে ট্রাইবুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়। আর বুধবার  তাঁকে কোন ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিনা শুনানিতে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।

বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে কোন ফৌজদারি মামলায় অপরাধ শতভাগ প্রমাণিত না হলে দোষী সাব্যস্ত করা যায় না। দেশের অপরাধ আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে "every crime has to be proved beyond any reasonable shadow of doubt' অর্থাৎ সন্দেহের যেকোনও যুক্তিসঙ্গত ছায়ার বাইরে অপরাধ প্রমাণ করতে হয়। এছাড়া, ট্রাইবুনাল আইনের যে বিধানের  উল্লেখ করে এই দণ্ড দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনভাবেই এই বিধান লঙ্ঘন করেননি।

আওয়ামী লিগ বলেছে, বাংলাদেশ আওয়ামী লিগ মনে করে, বর্তমানে দেশে সর্বত্র মব সন্ত্রাসের যে দৌরাত্ম চলছে, তারই অংশ হিসেবে খুনি ইউনুসের জঙ্গি গোষ্ঠীর নির্দেশে একইভাবে দেশে বিচারিক সন্ত্রাস ও প্রহসন চলছে। এরই ধারাবাহিকতায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রহসনমূলকভাবে এক মাসের কম সময়ের মধ্যে একতরফা ভাবে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। আমরা মনে করি, খুনি ইউনুসের এই জঙ্গি অন্তবর্তী সরকার দেশকে ক্রমাগত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ধ্বংসলীলার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে। দেশের সকল বিবেকবান মানুষের কাছে আমাদের আহ্বান, এই অন্যায়, অবিচার এবং আইনের শাসন ও বিচার ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। পাশাপাশি, বিশ্ব বিবেকের কাছেও আমাদের একই আহ্বান। আমাদের বিশ্বাস, দেশের জনগণ এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছে। দেশের জনগণকে নিয়ে আমরা দেশ ধ্বংসকারী এই খুনি চক্র, জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করব।


```