Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হামলার ঘটনা নিয়ে তারেককে হুঁশিয়ারি, ইউনুসের বিরুদ্ধে গণহারে মামলা করার নির্দেশ হাসিনার

দিন কয়েক আগে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে হাসিনা প্রথম এই নির্দেশ দেন। ‌শনিবার দলের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান 'দায়মুক্তি'তে যুক্ত হয়ে আওয়ামী লিগের আক্রান্ত নেতাকর্মী ও তাদের পরিবার-পরিজনের সঙ্গে আলোচনার সময় হাসিনা সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার বিষয়টি খোলসা করেন। তিনি একাধিকবার বলেন, সবাই ইউনুসের বিরুদ্ধে মামলা করুন। এইসব মামলার নথি আগামী দিনে কাজে আসবে। ‌

হামলার ঘটনা নিয়ে তারেককে হুঁশিয়ারি, ইউনুসের বিরুদ্ধে গণহারে মামলা করার নির্দেশ হাসিনার

শেখ হাসিনা ও মহম্মদ ইউনুস।

শেষ আপডেট: 1 March 2026 17:35

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) বিরুদ্ধে দেশের সমস্ত আদালতে মামলা রুজু করতে আওয়ামী লিগের (Awami Leauge) নেতা-কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যে যেখানে আক্রান্ত হয়েছেন তাঁরা সাবেক প্রধান উপদেষ্টার নাম জড়িয়ে মামলা করুন। ‌হাসিনার বক্তব্য, এই সমস্ত আইনি-নথি আগামী দিনে কাজে লাগবে। 

দিন কয়েক আগে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে হাসিনা প্রথম এই নির্দেশ দেন। ‌শনিবার দলের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান 'দায়মুক্তি'তে যুক্ত হয়ে আওয়ামী লিগের আক্রান্ত নেতাকর্মী ও তাদের পরিবার-পরিজনের সঙ্গে আলোচনার সময় হাসিনা সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার বিষয়টি খোলসা করেন। তিনি একাধিকবার বলেন, সবাই ইউনুসের বিরুদ্ধে মামলা করুন। এইসব মামলার নথি আগামী দিনে কাজে আসবে। ‌

দায়মুক্তি'র অনুষ্ঠানে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নিশানা করেছেন। হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে। কিন্তু‌ বাংলাদেশে হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। আওয়ামী লিগের নেতাকর্মীদের উপর‌ লাগাতার, আক্রমণ সন্ত্রাস চলছে। নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা বলেন, আমরা প্রতিটি ঘটনার বিচার করব। কেউ রেহাই পাবে না। আওয়ামী লিগ নেত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ। আর বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে।

বর্তমান প্রধানমন্ত্রীর তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে রাজনৈতিক নির্বাসন পর্ব কাটিয়ে গত ২৫ ডিসেম্বর‌ দেশে ফিরেছেন। তার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জল্পনা আছে। ‌ কোনও কোনও মহলের বক্তব্য, আমেরিকার আপত্তিতে দেশে ফিরতে পারছিলেন না বিএনপি নেতা। ‌শেষ পর্যন্ত বিশেষ কোনও শর্তসাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানকে দেশে ফেরার অনুমতি দিয়েছে বলে গুঞ্জন রয়েছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে হাসিনা এই বিষয়ে গুঞ্জন উসকে দিয়ে বলেন, আমি সব জানি তারেক রহমান কীভাবে দেশে ফিরেছেন। 

শনিবার রাতে অনুষ্ঠিত দায়মুক্তির অনুষ্ঠানে আওয়ামী লিগের যে নেতাকর্মীদের আত্মীয় পরিজন ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে। ওই নির্বাচনী বিপুল ভোটে জয়ী হয়ে বাংলাদেশের সরকার গড়েছে বিএনপি। দীর্ঘ দু-দর্শক পর বিএনপি ক্ষমতায় ফিরতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগ নতুন করে মাঠে নামা শুরু করেছে। দলটির শতাধিক বন্ধ পার্টি অফিস ইতিমধ্যে খুলেছে। কয়েকটি আবার বিএনপি'র আপত্তিতে ফের বন্ধ হয়ে গেছে। তবে আওয়ামী লিগের উপর ইউনুস সরকারের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে বিএনপি সরকার এখনও উচ্চবাচ্য করেনি।

শনিবারের অনুষ্ঠানে বেশ কয়েকজন সাবেক প্রধানমন্ত্রীকে বলেন, আওয়ামী লিগের নেতা-কর্মী -সমর্থকদের উপর তুমুল নিপীড়ন নির্যাতন চলছে জেলখানায়। হাসিনা বলেন, আওয়ামী লিগের শতাধিক নেতা-কর্মী অন্তর্বর্তী সরকারের সময় জেলে মারা গিয়েছেন। তিনি বলেন, সরকার একটা কৌশল নিয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর বন্দিকে হাসপাতালে পাঠানো হচ্ছে। আক্রান্তদের পরিবারের সদস্যরা কয়েকজন হাসিনাকে এই ধরনের ঘটনা জানান। তাঁরা বলেন, জেলখানায় কোন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে না। খাবার নিম্নমানের। বাড়ি থেকে খাবার নিয়ে গেলে তা বন্দিকে দেওয়া হচ্ছে না। ‌

হাসিনা বলেন, সরকার বদলেছে, কিন্তু নিপীড়ন নির্যাতন থামেনি। মহম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করার বিষয়ে কয়েকজন হাসিনাকে বলেন, প্রশাসন অভিযোগ নেবে না। হাসিনা জবাবে বলেন, আপনারা অনলাইনে অথবা রেজিস্টার্ড পোস্টে মামলার কাগজপত্র আদালতে পাঠান। ‌উকিলের নোটিশ ধরান। ‌হামলা, আক্রমণের সমস্ত মামলায় মহম্মদ ইউনুসের নাম যুক্ত করুন।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের সময় নিহত ও আহতদের পরিবারের অনেকেই ওই সময় প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন। আড়াইশোর বেশি খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর নাম রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে হাসিনার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইবুনাল। সেই মামলায় ট্রাইবুনাল একটি ধারায় হাসিনাকে অভিযুক্ত করে বলেছে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে শান্তি রক্ষার চেষ্টা করেননি। মনে করা হচ্ছে, সেই একই যুক্তি হাজির করে এবার মহম্মদ ইউনুসের বিরুদ্ধে গণহারে মামলা করতে বললেন হাসিনা।


```