খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমানকে সমবেদনা জানিয়ে প্রাক্তন বিএনপি নেত্রীর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথাও তুলে ধরেন আওয়ামী লীগ নেত্রী।

শেখ হাসিনা (বাঁ দিকে) ও খালেদা জিয়া (ডান দিকে)
শেষ আপডেট: 30 December 2025 10:58
দ্য ওয়াল ব্যুরো: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সে দেশের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় আওয়ামী লিগ সভাপতি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত (শান্তি) কামনা করছি।
হাসিনার শোকবার্তায় আরও বলেছেন, আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।
প্রসঙ্গত, খালেদার শারীরিক অবস্থার সংকটজনক সময়ে গোড়ায় হাসিনা এবং আওয়ামী লিগ নেতৃত্ব কোন প্রতিক্রিয়া দেয়নি। দেশে-বিদেশের বহু দল ও ব্যক্তি এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালেদার জুতো আরোগ্য কামনা করে বার্তা দিলেও নীরব ছিলেন হাসিনা।

আওয়ামী লিগ ও শেখ হাসিনার নীরবতা নিয়ে প্রশ্ন তুলে দ্য ওয়াল-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। ব্যাখ্যা করা হয়েছিল কেন শেখ হাসিনা এবং অতীতে খালেদা জিয়াও রাজনৈতিক সংকীর্ণতার ঊঠে উঠতে পারেনি। তাৎপর্যপূর্ণ হলো দ্য ওয়ালে সেই লেখা প্রকাশিত হওয়ার পর হাসিনা একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খালেদা শারীরিক পরিস্থিতি উল্লেখ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।