Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পরিবারতন্ত্রে রাশ টানতে জেলার ভোটে নেতার পরিবারের কাউকে প্রার্থী করতে মানা হাসিনার

আওয়ামী লিগের মন্ত্রী, এমপি এবং নেতাদের পরিবারের লোকেরা কেউ এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে দলনেত্রী নির্দেশ দিয়েছেন।

পরিবারতন্ত্রে রাশ টানতে জেলার ভোটে নেতার পরিবারের কাউকে প্রার্থী করতে মানা হাসিনার

শেখ হাসিনা

শেষ আপডেট: 8 May 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতে লোকসভার ভোট নিয়ে রাজনৈতিক উত্তাপ যখন চরমে, তখন বাংলাদেশে বুধবার থেকে শুরু হয়েছে উপজেলা নির্বাচন। পড়শি দেশের ৬৪টি জেলায় মোট ৪৭৫টি উপজেলা আছে। সেগুলিতে এ মাসেই চার দফায় ভোট নেওয়া হবে। 

উপজেলা অনেকটা ভারতের মহকমার প্রশাসনের মতো। বাংলাদেশ উপজেলা কর্তৃপক্ষ এলাকার নাগরিক পরিষেবা দেওয়ার পাশাপাশি সাধারণ প্রশাসন পরিচালনা করে থাকে। উপজেলা কর্তৃপক্ষের মাথায় থাকেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের নির্বাচিত করতেই বুধবার থেকে চার দফায় ভোটগ্রহণ করা হবে। 

বছরের গোড়ায় সে দেশে জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলার ভোটেও প্রধান বিরোধী দল বিএনপি অংশ নিচ্ছে না। এমনকী শাসক দল আওয়ামী লিগের সহযোগী অনেক দলও উপজেলা নির্বাচন থেকে দূরে রয়েছে। ফলে বহু আসনে ভোট হচ্ছে আওয়ামী লিগেরই দুই গোষ্ঠীর মধ্যে। 

আবার দলের নির্দেশ উপেক্ষা করে বিএনপির বহু নেতা কর্মী ভোটে অংশ নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।

তবে বাংলাদেশে এই প্রথম উপজেলা নির্বাচন বাড়তি গুরুত্ব পেয়ে গিয়েছে আওয়ামী লিগ সভানেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সিদ্ধান্তে। আওয়ামী লিগের মন্ত্রী, এমপি এবং নেতাদের পরিবারের লোকেরা কেউ এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে দলনেত্রী নির্দেশ দিয়েছেন। পরিবারের লোক বলতে স্বামী, স্ত্রী, ছেলেমেয়েদের কথা বলেছেন হাসিনা। দলে পরিবারতন্ত্রে লাগাম দিতেই এই সিদ্ধান্ত বলে দলীয় সুত্রে দাবি করা হয়েছে। 

ভারতে চলতি লোকসভা ভোটের প্রচারে পরিবারতন্ত্রে কথা ঘুরে ফিরে আসছে। বিজেপি কথায় কথায় গান্ধী পরিবারের দিকে আঙুল তুললেও পরিবারবাদ থেকে তারাও মুক্ত নয়। বিজেপির বহু নেতার পরিবারের সদস্য এবারও লোকসভায় প্রার্থী। তাঁদের মধ্যে আলোচনা তুঙ্গে উঠেছে বিজ ভূষণ শরণ সিং’কে নিয়ে। মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ভারতীয় কুস্তিগীর সংস্থার প্রাক্তন এই সভাপতি তথা বিদায়ী সাংসদ ব্রিজ ভূষণের জায়গায় উত্তর প্রদেশের কায়সরগঞ্জে এবার তাঁর ছেলেকে টিকিট দিয়েছে বিজেপি।  
এপারে গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত সবস্তরেই নেতা ও নেতার পরিবারের সদস্যদের রমরমা। একই চিত্র বাংলাদেশেও। অপারেও নেতা-মন্ত্রী-এমপি’দের স্ত্রী ছেলেমেয়েদের প্রার্থী করা নিয়ে সব দলেই ক্ষোভ আছে। সেই প্রবণতায় এবার লাগাম দিতে চাইলেন আওয়ামী লিগ নেত্রী।

হাসিনা বলেছেন, বর্তমানে যারা উপজেলার পদে আছেন তারা প্রার্থী না হলে নিজের আসনে স্বামী, স্ত্রী কিংবা সন্তানদের প্রার্থী করতে পারবেন না। আওয়ামী লিগ নেত্রীর কথায়, ‘কেউ এক আসনে স্ত্রীকে দিল, আর এক আসনে প্রার্থী করল ছেলেকে, এমনটা যেন না হয়। দলের জন্য যারা কাজ করে, রাজনীতি করে তাঁদের কথা তো ভাবতে হবে।’ 

দলীয় সূত্রের খবর, এর পরও আওয়ামী লিগের বেশ কিছু নেতা দলীয় নির্দেশ অমান্য করেছেন। হাসিনা তাঁদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দিনে ওই নেতাদের পরিবার নিয়েই থাকতে হবে।


```