Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টিভি টক শো'তে মুক্তিযুদ্ধের পক্ষে মুখ খোলায় গ্রেফতার হাসিনা জমানার সাবেক সচিব

ঢাকার শাহবাগ থানা তাঁকে গ্রেফতার করলেও তাৎক্ষণিকভাবে কারণ জানাতে পারেনি। পরে বলা হয় ঢাকায় আওয়ামী লিগের ঝটিকা আন্দোলনে তিনি অংশ নিয়েছেন। ছিলেন মঞ্চ '৭১-এর সভায়।

টিভি টক শো'তে মুক্তিযুদ্ধের পক্ষে মুখ খোলায় গ্রেফতার হাসিনা জমানার সাবেক সচিব

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 September 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব আবু আলম মোহাম্মদ শাহিদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার সকালে তাঁকে ঢাকার বাড়ি থেকে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তাঁকে গ্রেফতার করে।

শাহিদ খাম একসময় শেখ হাসিনার উপ প্রেস সচিব ছিলেন। পরবর্তীকালে সচিব মর্যাদার দীর্ঘদিন চাকরি করে অবসর নেন। তাঁকে নিয়ে শতাধিক প্রাক্তন ও বর্তমান আমলা, পুলিশ কর্তাকে গ্রেফতার করল প্রশাসন। ঢাকার শাহবাগ থানা তাঁকে গ্রেফতার করলেও তাৎক্ষণিকভাবে কারণ জানাতে পারেনি। পরে বলা হয় ঢাকায় আওয়ামী লিগের ঝটিকা আন্দোলনে তিনি অংশ নিয়েছেন। ছিলেন মঞ্চ '৭১-এর সভায়।

 

যদিও তাঁর পরিবার এবং ঘনিষ্ঠজনের দাবি তিনি রাজপথে আওয়ামী লিগের কোনও কর্মসূচিতে অংশ নেননি। তিনি আসলে নিয়মিত টিভি টক শো'য়ে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে সওয়াল করতেন। মহম্মদ ইউনুস সরকারের সংবিধান বদলের চেষ্টার বিরুদ্ধেও সরব ছিলেন এই সাবেক সচিব। সেই সূত্রে তিনি একাধিকবার টিভি ক্যামেরার সামনে ইউনুস সরকারের সমালোচনা করেছেন।

আওয়ামী লিগ ও তাদের অঙ্গ সংগঠনগুলি গত কয়েক দিন ধরে ঢাকা ও আশপাশে বড় মিছিল করছে। সরকার সেনা ও পুলিশকে যে কোনও মূল্যে আওয়ামী কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সেই অভিযানে এই সাবেক সচিবকে গ্রেফতার করেছে পুলিশ৷


```