Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর, আগুন

গত বুধবার বিক্ষুব্ধ ছাত্র–জনতা কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে শৌচালয় ঘোষণা করা হয়েছিল।  সেই কার্যালয়ও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর, আগুন

প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ

শেষ আপডেট: 7 February 2025 00:55

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাত থেকে আবারও উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল তা ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দেখা গেছে, কেউ হাতুড়ি হাতে কাঠামো ভেঙে নিচ্ছেন, কেউ বই ও আসবাবপত্র টেনে বের করছেন। ঘটনার আঁচ পড়েছে সে দেশের বিনোদন জগতেও। এবার বাংলাদেশের মৌলবাদীদের রোষে প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনও। 

বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আবারও উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

শুধু তাই নয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও। এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও  ঢাকা মহানগর পুলিশের বহুচর্চিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলা ও ভাঙচুরের খবর সামনে এসেছে। 

গত বুধবার বিক্ষুব্ধ ছাত্র–জনতা কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে শৌচালয় ঘোষণা করা হয়েছিল। সেই কার্যালয়ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, প্রায় ৫০০ গজের মধ্যে চারটি জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যার জেরে কার্যত থমথমে গোটা এলাকা। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশের কোনও রকম তৎপরতা লক্ষ করা যায়নি। 


```