Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইচ্ছা থাকলেও তারেকের শপথে মোদীর থাকার সম্ভাবনা কম, যেতে পারেন লোকসভার স্পিকার ওম বিড়লা

আগামী মঙ্গলবার তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম আমন্ত্রণপত্র ভারতের প্রধানমন্ত্রীকেই পাঠানো হয়।

ইচ্ছা থাকলেও তারেকের শপথে মোদীর থাকার সম্ভাবনা কম, যেতে পারেন লোকসভার স্পিকার ওম বিড়লা

শেষ আপডেট: 15 February 2026 15:16

দ্য ওয়াল ব্যুরো: আগামী মঙ্গলবার তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম আমন্ত্রণপত্র ভারতের প্রধানমন্ত্রীকেই পাঠানো হয়।

এদিকে দিল্লির কূটনৈতিক সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী বিএনপির চেয়ারম্যানের প্রধানমন্ত্রী মোদী ওই অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগতভাবে আগ্রহী। তবে তাঁর এখন ঢাকা যাওয়ার সম্ভাবনা কম।

ভারত সরকারের সূত্র জানাচ্ছে মঙ্গলবারই দিল্লি ও মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিট। ওই অনুষ্ঠানে যোগ দিতে কুড়িটি দেশের রাষ্ট্রপ্রধানেরা দিল্লিতে আসছেন। তাদের অন্যতম হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শফ, সংযুক্ত আরব আমিরাতে যুবরাজ খালেদ বি ন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। ‌

এই পরিস্থিতিতে দিল্লি থেকে ঢাকা গিয়ে আবার রাজধানীর অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রধানমন্ত্রীর পক্ষে খুব সহজ হবে বলে মনে করছে না প্রশাসনিক মহল। যদিও নয়া দিল্লি সরাসরি এখনো ঢাকাকে প্রধানমন্ত্রী যাবেন না এমন কথা জানাইনি। জানা যাচ্ছে দিল্লির ওই আন্তর্জাতিক সম্মেলনের কারণে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে লোকসভার স্পিকার ওম বিড়লা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

কোন প্রবীণ মন্ত্রীকে না পাঠিয়ে লোকসভার স্পিকারকে পাঠানোর প্রস্তাবের প্রেক্ষাপটে রয়েছে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের সব দলের তরফে শুভেচ্ছা বার্তা বিনিময়। লোকসভা স্পিকার ও‌ রাজ্যসভার চেয়ারম্যান সাংবিধানিকভাবেই সংসদে থাকা সব দলগুলিকে প্রতিনিধিত্ব করে থাকেন।

ঢাকার সরকারি সূত্র জানাচ্ছে, বিএনপি নেতৃত্বের পরামর্শে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারত পাকিস্তান চিন সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। এখনও পর্যন্ত ঠিক আছে, তারিখ রহমানের শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতির অফিস বঙ্গভবনে নয়, হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অস্থায়ী মঞ্চে। দু'দর্শক পর বিএনপি বাংলাদেশে সরকার গড়তে চলেছে। স্বভাবতই তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে বাড়তি উৎসাহ উন্মাদনা রয়েছে সাধারণ মানুষ এবং দলটির নেতাকর্মী সমর্থকদের মধ্যে। সম্ভবত এই বাস্তবতা বিবেচনায় রেখেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানের বড় আয়োজন করা হচ্ছে, যাতে অনেক বেশি অতিথিকে সেখানে আমন্ত্রণ জানানো যায়।


```