Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারত-পাক সংঘাতের মাঝে ঢাকা-ইসলামাবাদ কথা, যুদ্ধ বাঁধলে বাংলাদেশ আর্মিকে পাশে চান শাহবাজ

ভারত -পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইসলামাবাদ (Islamabad)।

ভারত-পাক সংঘাতের মাঝে ঢাকা-ইসলামাবাদ কথা, যুদ্ধ বাঁধলে বাংলাদেশ আর্মিকে পাশে চান শাহবাজ

ফাইল চিত্র

শেষ আপডেট: 6 May 2025 23:46

দ্য ওয়াল ব্যুরো: ভারত -পাকিস্তানের মধ্যে যুদ্ধের (War like situation between India and Pakistan)  আবহে প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইসলামাবাদ (Islamabad)। পাকিস্তানের রাষ্ট্রদূতেরা (Pakistan ambassadors) ইতিমধ্যে সার্কভুক্ত (SAARC countries) দেশগুলির কাছে ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকেছেন। তাদের বক্তব্য, পহেলগামের (Pahalgam) ঘটনাকে হাতিয়ার করে মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে ভারত। 

তাৎপর্যপূর্ণ হল, বাংলাদেশকে (Bangladesh)  এই সন্ধিক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। সে দেশের বিদেশমন্ত্রী ইসহাক দার  ফোনে চলতি পরিস্থিতি ব্যাখ্যা করেন বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনকে। একাধিক সুত্র জানাচ্ছে, যুদ্ধ বাঁধলে পাকিস্তান যাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ শানাতে পারে সেই আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিদেশ মন্ত্রী। প্রয়োজনে বাংলাদেশ সেনা বাহিনী পাশে দাঁড়াবে, প্রত্যাশা করে পাকিস্তান, এমন কথাও বলেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী। 

পাকিস্তান মনে করছে, যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মাটি কৌশলগতভাবে তাদের এগিয়ে রাখবে। এমনীতেই বাংলাদেশের সামাজিক মাধ্যমে পাকিস্তানের পাশে দাঁড়ানোর দাবিতে প্রচার চলছে। ইসলামাবাদের কর্তারা এই সুযোগে বাংলাদেশ সরকারকে চাপে রাখতে বিদেশ মন্ত্রীকে দিয়ে তাঁদের প্রত্যাশার কথা জানিয়ে রাখলেন। চিনের পরামর্শে পাকিস্তান এমন যুদ্ধ  কৌশল নেওয়ার  রাস্তা খোলা রাখার চেষ্টা করছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।

তবে বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের দাবি, পাকিস্তান কোনও ধরনের সহযোগিতা চায়নি। পাকিস্তানের বিদেশ মন্ত্রী পহেলগামের ঘটনা নিয়ে পাকিস্তানের বক্তব্য তাঁকে জানিয়েছেন। তৌহিদ হোসেন বলেন, পাক বিদেশ মন্ত্রীকে তিনি জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ অশান্তি চায় না। তাঁরা শান্তির পক্ষে।

ভারত সরকারকেও তিনি একই কথা বলবেন কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আগ বাড়িয়ে ভারতকে পরামর্শ দেওয়ার ইচ্ছা তাঁর নেই। পাকিস্তানের বিদেশ মন্ত্রী ফোন করায় তাঁকে বাংলাদেশের অবস্থান জানিয়েছেন। ভারত যোগাযোগ করলে তাদেরও একই কথা বলবেন।


```