Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়া, খালেদার অবদান, তারেকের ভাবনা উপ হাইকমিশনারের ভাষণে

কলকাতায় বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপনে কূটনীতিক, রাজনীতিক ও বিশিষ্টজনদের উপস্থিতি। উপ-হাইকমিশনারের ভাষণে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্বের বার্তা তুলে ধরা হয়।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়া, খালেদার অবদান, তারেকের ভাবনা উপ হাইকমিশনারের ভাষণে

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 April 2026 22:30

.দ্য ওয়াল ব্যুরো: কূটনীতিক, রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং শিক্ষাবিদসহ সুশীল সমাজের বিশিষ্টজনের অংশগ্রহণের মধ্য দিয়ে কলকাতায় উদযাপিত হল বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান। ২৬ মার্চ ছিল সে দেশের স্বাধীনতা ও জাতীয় দিবস।‌ বাংলাদেশের প্রতি বন্ধুত্বের বার্তা জোরদার করতে এবার কলকাতার নাগরিক সমাজের যোগদান ছিল নজরকাড়ার মতো।

কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মহম্মদ আশরাফুর রহমান তাঁর বক্তৃতায় বলেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব প্রাপ্ত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন যা জাতিকে সংঘবদ্ধ করে ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দিকনির্দেশনা দেয়। বাংলাদেশের জনগণের অপরিসীম ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়, বলেন তিনি।তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ভারতবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণের ভ্রাতৃপ্রতীম সহযোগিতার কথা উল্লেখ করেন। 

 

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বলে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের অভূতপূর্ব শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটে। 
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশ ফার্স্ট’ বিদেশ নীতির উল্লেখ করে তিনি বলেন শহিদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বার্থকে প্রথমে রেখে প্রতিবেশী দেশ ও বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সাফল্য লাভ করেন। তাঁর এই বিদেশ নীতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাফল্যের সঙ্গে অনুসরণ করেন এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থায়ী উন্নয়নের লক্ষে শহিদ জিয়ার বিদেশ নীতিতে অবিচল রয়েছেন বলে ভারপ্রাপ্ত উপ-হা্ইকমিশনার মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত উপ-হা্ইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যতিক্রমী ও সৃজনশীল জনকল্যাণমূলক উদ্যোগসমূহের উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনগণ এই সকল উদ্যোগের ফলে ‘স্বাধীনতার প্রকৃত স্বাদ’ উপলব্ধি করা শুরু করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ‘সাধারণ মানুষের প্রধানমন্ত্রী’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

প্রসঙ্গত, শহরের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর‌ কিছু ব্যতিক্রমী ও সৃজনশীল জনকল্যাণমূলক উদ্যোগের আলোকচিত্র প্রদর্শন করা হয়। ভারপ্রাপ্ত উপহার কমিশনার বলেন
বহুমাত্রিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সমৃদ্ধির স্বার্থে ভারতের সঙ্গে বাস্তববাদী, পারস্পরিক সম্মান ও উন্নয়নের অংশীদারিত্ব বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রীকে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠির অংশবিশেষ তিনি পাঠ করে শোনান।

ভারপ্রাপ্ত উপ-হা্ইকমিশনার বাংলাদেশ ও ভারতের সুদৃঢ় বন্ধুত্বের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায়, তিনি বাংলাদেশের মানুষের ত্যাগের উল্লেখ ও দুই দেশের বন্ধুপ্রতীম সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন।


```