Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লির হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব, বাংলাদেশ কি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংকুচিত করতে চাইছে?

 বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। মনে করা হচ্ছে দিল্লিতে কর্মরত বাংলাদেশের হাইকমিশনারকে সেই কারণেই তলব করা হয়েছে। ‌

দিল্লির হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব, বাংলাদেশ কি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংকুচিত করতে চাইছে?

দিল্লির হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 December 2025 07:48

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে‌ (Delhi's High Commissioner summoned) ঢাকায় জরুরি তলব করা হয়েছে।‌ সোমবার রাতেই তিনি ঢাকা পৌঁছে গিয়েছেন। ‌

ভারত-বাংলাদেশ বিপক্ষে সম্পর্কে টানা পূরণের মধ্যে রিয়াজ হামিদুল্লাহকে স্বদেশে তলব নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কূটনৈতিক মহলে বিগত বহুদিন ধরে আলোচনা চলছে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সঙ্কুচিত করতে চায়।‌ এ ব্যাপারে সে দেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। মনে করা হচ্ছে দিল্লিতে কর্মরত বাংলাদেশের হাইকমিশনারকে সেই কারণেই তলব করা হয়েছে। ‌

বাংলাদেশ সরকার (Bangladesh Govt) তাদের দিল্লি এবং কলকাতা সহ ভারতের একাধিক কেন্দ্র থেকে ভিসা প্রদান বন্ধ রেখেছে। এ ছাড়া অন্যান্য কনস্যুলার সার্ভিসও‌ সীমিত করেছে পড়শি দেশটি।

যদিও ভারত এখনও মেডিকেল ভিসা আগের মতই দিয়ে চলেছে।‌ তবে অতীতে যাদের ভিসা দেওয়া হয়েছে সেগুলির মেয়াদ আর অতি জরুরি  প্রয়োজন ছাড়া বৃদ্ধি করা হচ্ছে না।‌

সম্প্রতি দু দেশেই হাইকমিশন এবং কনসিলার অফিসের সামনে বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। ‌ সূত্রপাত হয়েছিল দিন দশেক আগে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে স্থানীয় একটি সংগঠনের অভিযানকে কেন্দ্র করে। ‌ তীব্র ভারত বিরোধী ও কট্টর ইসলামপন্থী এক তরুণ নেতার নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। ‌শরিফ ওসমান হাদি নামে কট্টর ভারত বিরোধী নেতার হত্যাকারীরা ভারতে আশ্রয় পেয়েছে বলে অভিযোগ তোলা হয় বাংলাদেশের তরফ থেকে।

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে বাংলাদেশ সরকার সতর্ক করে। পাল্টা রিয়াজ হামিদুল্লাহকে ডেকে ভারত সব জানিয়ে দেয় তাদের ঢাকার হাইকমিশন বিপন্ন।‌ সেখানকার নিরাপত্তা বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। নয়াদিল্লির হুশিয়ারির মুখে ঢাকার বারিধারায ভারতের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করে ভারত। ‌ অন্যদিকে চট্টগ্রাম এবং খুলনায় ভারতের কনসঙলার অফিসে হামলা হয়।

অন্যদিকে, এপারে ভারতের শিলিগুড়ি এবং কলকাতায় (Kolkata) বাংলাদেশের উপ-হাইকমিশন অফিসের বাইরে প্রায় নিয়ম করে বিক্ষোভ-আন্দোলন হচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অনেকের ধারণা দু'দেশের কূটনৈতিক সম্পর্ক ভারত পাকিস্তানের মতোই নিয়মতান্ত্রিক হয়ে উঠতে পারে। অর্থাৎ কূটনৈতিক মিশন খোলা রাখলেও সেগুলিকে খুব বেশি সক্রিয় করা হবে না। ‌ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দু'দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি দূরে থাক আরও অবনতি হতে পারে।‌ সরকারের পাশাপাশি একাধিক দল ভারত বিরোধী সুর আরো চলা করতে পারে বলে মনে করা হচ্ছে।


```