Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চিন্ময়ের জামিন চেয়ে মামলা বাংলাদেশ হাই কোর্টে, শুনানি সোমবার

চিন্ময়কৃষ্ণ দাসের জামিন চেয়ে রবিবার মামলা করা হল বাংলাদেশ হাই কোর্টে।

চিন্ময়ের জামিন চেয়ে মামলা বাংলাদেশ হাই কোর্টে, শুনানি সোমবার

চিন্ময়কৃষ্ণ দাসের জামিন চেয়ে রবিবার মামলা করা হল বাংলাদেশ হাই কোর্টে

শেষ আপডেট: 19 January 2025 14:05

দ্য ওয়াল ব্যুরো: চিন্ময়কৃষ্ণ দাসের জামিন চেয়ে রবিবার মামলা করা হল বাংলাদেশ হাই কোর্টে। বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোটের আহ্বায়ক চিন্ময়ের জামিনের আবেদন গত ২ জানুয়ারি চট্রগ্রামের আদালত খারিজ করে দেন। গত ২৬ নভেম্বর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি। 

হিন্দু মহাজোটের এই নেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা দায়ের করেছে বাংলাদেশ পুলিশ। তাঁর ডাকা সভায় জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা টাঙানো হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন তিনবার খারিজ হওয়ার পর নিয়ম মেনে হাই কোর্টে আর্জি  জানানে হয়েছে রবিবার্। হাই কোর্টের বিচারপতি মহম্মদ আলি রেজার ও বিচারপতি আতেয়ার রহমানের বেঞ্চ মামলাটি গ্রহণ করে সোমবার শুনানি হবে বলে জানিয়েছে।


```