Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নিরাপত্তার চাদরে তারেক প্রায় অদৃশ্য, ক্ষণিক একা হলেন বাবার সমাধির সামনে, ১৯ বছর পর

শুক্রবার দুপুরের পর ঢাকার জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধির সামনে কিছুক্ষণ একা দাঁড়িয়ে প্রার্থনা করেন বিএনপি নেতা

নিরাপত্তার চাদরে তারেক প্রায় অদৃশ্য, ক্ষণিক একা হলেন বাবার সমাধির সামনে, ১৯ বছর পর

শেষ আপডেট: 26 December 2025 20:41

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি'র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া (Tarek Zia) শুক্রবার ঢাকায় তাঁর প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। দেশ ছাড়ার আগে দু'বছর জেল এবং মামলায় জেরবার তারেক বাবার সমাধিতে শ্রদ্ধা জানানোর সুযোগ পাননি।

শুক্রবার দুপুরের পর ঢাকার (Dhaka) জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধির সামনে কিছুক্ষণ একা দাঁড়িয়ে প্রার্থনা করেন বিএনপি নেতা। ওই সময় তাঁকে রুমালে চোখ মুছতে দেখা যায়। ওই সামান্য সময় টুকু ছাড়া তারেক জিয়াকে সর্বক্ষণ চার স্তরের নিরাপত্তার চাদরে পরিবৃত থাকতে হচ্ছে। নিরাপত্তা বাহিনীর ইস্যু করা বিশেষ অনুমতিপত্রধারী নেতারা বাদে কেউই বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ধারে কাছে যেতে পারছেন না। ‌

তবে বৃহস্পতিবারের মতো শুক্রবারও তারেককে নিয়ে বিএনপি'র সাধারণ নেতা কর্মী সমর্থকদের মধ্যে তুমুল কৌতূহল লক্ষ্য করা গেছে। ‌সকাল থেকে তাঁর বাড়ির সামনে বহু মানুষ জড়ো হন। তাঁরা বলেন, বৃহস্পতিবারের ভিড়ে নেতাকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি। ‌তাই তাঁরা এসেছেন যদি একবার চাক্ষুষ করা যায়। যদিও নিরাপত্তা বাহিনী তারেকের ত্রিসীমানায় কাউকে ঘেষতে দিচ্ছে না। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করার কথা রয়েছে। তারেক কবে থেকে নির্বাচনী প্রচারে নামবেন তা এখনও স্পষ্ট নয়।‌ তবে বৃহস্পতিবার তিনি দেশে ফেরার পর থেকে তাঁকে ঘিরে নিরাপত্তার আয়োজন দেখে স্পষ্ট যে সাধারণ নেতাকর্মীরা তাঁর কাছে ঘেঁষার তেমন একটা সুযোগ পাবেন না।

তারেককে দেখতে বিএনপি নেতাকর্মীদের ভিড়

বিএনপি'র এই নেতা বৃহস্পতিবার দেশে ফিরলেও তাঁর স্বদেশ প্রত্যাবর্তনে আইনি জটিলতা কেটে গিয়েছিল বেশ কয়েক মাস আগেই। একাধিক সূত্রের খবর নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা না মেলায় বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান দেশে ফেরার ব্যাপারে নিশ্চিত হতে পারছিলেন না। ‌এমনকী দিন‌ কুড়ি  আগে তিনি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন দেশে ফেরাটা তাঁর একার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। আর কারা তাঁর স্বদেশ প্রত্যাবর্তনে ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত তাও অবশ্য তিনি প্রকাশ করেননি। যদিও প্রায় দু মাস আগে এক সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেছিলেন দেশে ফেরার জন্য মুখিয়ে আছেন। সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন।

নিরাপত্তাই যে তারিকের স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করেছে বৃহস্পতিবার ঢাকায় তাঁকে বহনকারী বিমান অবতরণের পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। বিমানবন্দর থেকে তিনি দল আয়োজিত সম্বর্ধনা স্থলে যান। বিমানবন্দরের ভেতর থেকেই তাঁকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে। তার যাত্রাপথে বহুতলের উপরে ছিল নিরাপত্তা বাহিনীর অতন্দ্র প্রহরা ও নজরদারি। যে বুলেটপ্রুফ বাসে করে তিনি সভাস্থলে পৌঁছান সেটিকেও সর্বক্ষণ নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছিল। কঠোর নিরাপত্তা ছিল সভাস্থলেও। ‌

শুক্রবার তিনি ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।‌ সূর্যাস্তের আগে সেখানে পৌঁছাতে না পারায় তাঁর হয়ে বিএনপি নেতারা আগাম পুষ্পস্তবক নিবেদন করে শহিদদের স্মৃতির প্রতিপ্রতি শ্রদ্ধা জানান।

শনিবার বিএনপি'র এই নেতা তাঁর ভোট প্রক্রিয়া সংক্রান্ত কাজ সম্পন্ন করবেন। ‌ ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে তিনি জাতীয় পরিচয় পত্র এবং ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। সেখান থেকে তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা। সেখানে শরিফ ওসমান হাদির কবরের সামনে প্রার্থনা করার কথা‌ তারেক জিয়ার।


```