Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঢাকায় তারেক, দেশবাসীর উদ্দেশে প্রথম ভাষণে ভারত, হাসিনা, জামাত নিয়ে কী বলবেন বিএনপি নেতা

শুধু রাজধানী ঢাকাই (Dhaka) নয় গোটা দেশে তাকে যা স্বাগত জানিয়ে মিটিং মিছিল করছেন বিএনপি নেতাকর্মীরা। ‌

ঢাকায় তারেক, দেশবাসীর উদ্দেশে প্রথম ভাষণে ভারত, হাসিনা, জামাত নিয়ে কী বলবেন বিএনপি নেতা

শেষ আপডেট: 25 December 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি'র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া (Tarek Zia) বৃহস্পতিবার‌ একটু আগে ঢাকায় পৌঁছেছেন। ‌ এই মুহূর্তে ঢাকা বিমানবন্দরে বিএনপি'র (BNP) শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অবসান হলো ১৭ বছর তাঁর লন্ডনে নির্বাসিত জীবনের।

বিএনপি নেতৃত্ব আগেই ঘোষণা করেছে তারেক জিয়ার বিমান ঢাকার মাটি স্পর্শ করা মাত্র বাংলাদেশে জনকম্পন হবে। শুধু রাজধানী ঢাকাই (Dhaka) নয় গোটা দেশে তাকে যা স্বাগত জানিয়ে মিটিং মিছিল করছেন বিএনপি নেতাকর্মীরা। ‌

কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারেক জিয়ার (Tarek Zia) স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। সেই কারণে হাতেগোনা কয়েকজন বিএনপি নেতাকে সরাসরি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর সুযোগ দেওয়া হয়।

বিমানবন্দর থেকে তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তা ধরে সংবর্ধনাস্থলে যাবেন। সেখান থেকে তিনি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।  ভাষণ শেষে তিনি ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসার ও তো মা খালেদা জিয়াকে দেখতে যাবেন।‌সেখান থেকে গুলশান–২ নম্বরে তাঁর জন্য বরাদ্দ বাসভবনে পৌঁছাবেন।

নানামহলে তুমুল কৌতূহল আগামীকাল ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে তিনি কী বলেন তারেক।‌ বিশেষ করে তাঁর ভাষণে ভারত বিরোধীতা সুর কতটা চড়া থাকে সেদিকে সকলের নজর থাকবে। ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক মহলে চর্চা চলছে নয়া দিল্লির বিশেষ অনুমোদন এবং অনুমতি সাপেক্ষে তারেক দেশে ফিরছেন। ভারত সরকার তার প্রত্যাবর্তনকে কীভাবে নেবে এ নিয়ে স্বয়ং তারেক জিয়া এবং তার দল বিএনপি সংশয় ছিল। ‌ সম্প্রতি সেই সংশয় দূর হয়েছে বলে রাজনৈতিক মহলের খবর। ‌

লক্ষণীয় হল, বিগত কয়েক মাস তারেক জিয়া এবং বিএনপি ভারত বিরোধী সুর নরম করেছে। বলতে গেলে  এই দলের নেতাদের ভাষণে ভারত প্রসঙ্গ কমই আসছে। পাশাপাশি বিএনপি নেতারা ভাষণে মুক্তিযুদ্ধ‌ নিয়ে অনেক বেশি আলোচনা করছেন। অতীতে বিএনপির নির্বাচনী প্রচারে মুক্তিযুদ্ধকে এত আন্তরিকভাবে তুলে ধরা নজির নেই। মনে করা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারতেই বিএনপি নেতৃত্ব এই কৌশল নিয়েছেন। তারা একদিকে আওয়ামী লিগের সাধারণ নেতা কর্মীদের বার্তা দিচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে-ইসলামিকে ঠেকাতে বিএনপিকে সমর্থন করার জন্য। ‌ অন্যদিকে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বেশি ইতিবাচক কথা বলে ভারতকেও তারা খুশি করার চেষ্টা করছে। ‌ কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম অংশীদার ভারতও।‌‌

সভাপতি বৃহস্পতিবার তারেক জিয়া দেশবাসীর উদ্দেশ্যে তাঁর ভাষণে অতীতের মতো তীব্র ভারত বিরোধিতা বজায় রাখেন কিনা সেদিকে কৌতূহলী মানুষের নজর থাকবে। ইউনুস সরকার সম্পর্কেও তাঁর দৃষ্টিভঙ্গি বৃহস্পতিবার তিনি আরও স্পষ্ট করতে পারেন বলে মনে করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে তারেক প্রধানমন্ত্রী হবেন এ নিয়ে এখন আর কোন সংশয় নেই। ‌যদিও আসল সংশয় হল, নির্বাচন হবে কিনা এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় হাসিল করতে পারবে কিনা।‌ আওয়ামী লিগ এবং শেখ হাসিনা সম্পর্কেও তারেকের বৃহস্পতিবারের ভাষণ থেকে বিএনপির অবস্থান স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ‌পাশাপাশি মানুষের কৌতূহল রয়েছে বিএনপি'র এই নেতা দেশের মাটিতে দাঁড়িয়ে জামায়াতে ইসলামিসহ ইসলামিক দলগুলি সম্পর্কে কী বলেন।‌ জামায়াতে ইসলামি একদা বিএনপির জোট শরিক ছিল। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় জামাত শরিক ছিল‌। এখন তাদের সাপে-নেউলে সম্পর্ক। তারপরও কৌতূহল রয়েছে নির্বাচনের পর বিএনপিকে পূর্ব ঘোষণা মতো সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে?

শুক্রবার তারেক জিয়ার অনেকগুলি কর্মসূচি আছে। ‌প্রথমে তিনি ঢাকায় তার পিতা সাবেক প্রধানমন্ত্রী তথা সেনাপ্রধান জিয়াউর রহমানের কবর জিরায়ত বা কবরে প্রার্থনা করবেন। তারপর যাবেন ওসমান হাদির কবরস্থানে। সেখানে কবর জিয়ারতের পর তারেক জিয়া যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। ‌

শনিবার তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয় পত্র তৈরি এরপর ভোটার হওয়ার নথিপত্রে সই সাবুদ করবেন। এরপর আস্তে আস্তে তিনি নির্বাচনী প্রচারে বেরোতে শুরু করবেন। তারেকের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরগুলিতে বিএনপি অসংখ্য তোরণ তৈরি করেছে।‌ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি'র এই কার্যনির্বাহী চেয়ারম্যানের জন্য একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করেছে। ‌তারা সর্বক্ষণ তারেক জিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। বিএনপি চাইছে তাদের দলের তরফে বেসরকারি নিরাপত্তা এজেন্সির রক্ষীদের তারেক জিয়ার নিরাপত্তায় নিয়োজিত করতে। ‌


```