Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাংলাদেশে নৈরাজ্য, বাস ভাঙচুর, চালককে মারধর করে দলের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন বিএনপি নেতা

হাসিনা সরকারের পতনের পর থেকেই স্বমূর্তি ধারণ করেছেন বিএনপি নেতাদের একাংশ।

বাংলাদেশে নৈরাজ্য, বাস ভাঙচুর, চালককে মারধর করে দলের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন বিএনপি নেতা

চালককে পিটিয়ে ভিজিটিং কার্ড ধরালেন বিএনপি নেতা

শেষ আপডেট: 13 December 2024 20:59

দ্য ওয়াল ব্যুরো: হাসিনা সরকারের পতনের পর থেকেই স্বমূর্তি ধারণ করেছেন বিএনপি নেতাদের একাংশ। ৫ অগাস্টের পরই সাবেক শাসক দলটির নেতা, প্রাক্তন মন্ত্রী, সাংসদ, ইউনিয়ন পরিষদ নেতা ও তাদের অনুগামীদের বিরুদ্ধে দাদাগিরি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ কায়েমের অভিযোগ উঠেছিল। শুক্রবার তাতে নয়া মাত্রা যোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিএনপির এক সাবেক কাউন্সিলর। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা বিএনপির ওই নেতার নাম মহম্মদ ইকবাল হোসেন।

শুক্রবার ঢাকা-নারায়ণগঞ্জ রুটের এক বাস চালক মহম্মদ নয়নকে মারধর এবং বাসটি ভাঙচুর করে ওই বিএনপি নেতা ও তার অনুগামীরা। চালকক বেধড়ক মারধর করার পর তাঁর হাতে একটি দলীয় পরিচয় লেখা ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে ওই নেতা হুমকি দেন, থানা-পুলিশ করলে বাস চালানো বন্ধ করে দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। ওই নেতা ও তার অনুগামীরা ঢাকা যাওয়ার সময় বাসের চালক তাদের ওভারটেক করার সুযোগ দেয়নি। কিছুক্ষণ পর বাসটি থামিয়ে সেটি ভাঙচুর করার পাশাপাশি চালককে মারধর করা হয়।

আক্রান্ত বাস চালক মহম্মদ নয়ন

ইকবাল হোসেনের দাবি, চালক বাজে ভাবে গাড়ি চালাচ্ছিলেন। আপত্তি করায় তিনি দুর্ব্যবহার করেন। বিএনপি নেতার আরও দাবি, তাঁর অনুগামীরা ঘটনার কথা জানতে পেরে বাস ভাঙচুর ও চালককে মারধর করে। সে নিজে কারও গায়ে হাত দেয়নি।

বিএনপি-র নেতা-কর্মীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন নয়। দেশের নানা জায়গা থেকে প্রতিদিনই এই ধরনের অনাচারের কথা দলের নেতাদের কানে আসছে। বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির দিন কয়েক আগে প্রকাশ্য জনসভায় ভাষণে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা জুলুমবাজির অভিযোগ নিয়ে সরব হন। বলেন, এইভাবে চললে দেশবাসী বিএনপি-কেও আওয়ামী লিগের মতো দূরে সরিয়ে দেবে।


```