Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনে তলব, ভোট‌ নিয়ে কি অন্য কিছু ভাবছে আমেরিকা

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটন উড়ে গিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়েছে। ‌

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনে তলব, ভোট‌ নিয়ে কি অন্য কিছু ভাবছে আমেরিকা

শেষ আপডেট: 8 January 2026 19:25

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটন উড়ে গিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়েছে। ‌

একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরও উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠকের কথা রয়েছে।

একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও‌ কূটনৈতিক মহলের একাংশের মতে, আওয়ামী লিগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লিগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন।‌ যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক প্রচার ও শুরু হবে কয়েকদিনের মধ্যে।

জানা যাচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাতেও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। ‌ বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দাবী করেছে শুধু গত ডিসেম্বর মাসেই সে দেশে ১০ জন হিন্দু সম্প্রদায়িক হিংসার বলি হয়েছে। ৫০টির বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটেছে। ‌

খলিলুর রহমানের আমেরিকা সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ তাঁর ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফে গোপন রাখার চেষ্টা। ‌সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনকে জানানো হয়ে থাকে। ‌কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। ‌তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়ায় জানাজানি হয়। ‌


```