Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ নিয়ে আলোচনা করতে কলকাতায় আসছে বাংলাদেশের টিম

ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কার্যকর জল চুক্তিটি (Ganga water tresty) ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল।

গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ নিয়ে আলোচনা করতে কলকাতায় আসছে বাংলাদেশের টিম

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 March 2025 11:07

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) সেচ মন্ত্রকের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সোমবার কলকাতায় আসছেন। পাঁচ দিনের সফরে তারা কলকাতায় (Kolkata) বৈঠক করা ছাড়াও ফরাক্কায় (Farakka) যাবে। 

কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের (ministry of water power, govt of India) সিনিয়র কমিশনার আরআর সাম্ভারিয়া পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে (Chief secretary of West Bengal, Manaj Panth) লেখা চিঠিতে বলেছেন, বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কার্যকর জল চুক্তিটি (Ganga water tresty) ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির তিরিশ বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে। চুক্তি সম্পাদনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ( Sheikh Hasina)। গত বছর পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারত সফরে এসে গঙ্গা জল চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা সেরে গিয়েছিলেন। বিএনপি বরাবর অভিযোগ করে এসেছে, গঙ্গা জল চুক্তিতে ভারতের স্বার্থ রক্ষিত হয়েছে। ক্ষতি হয়েছে বাংলাদেশের।

এখন অন্তর্বর্তী সরকার কী অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল আছে। বাংলাদেশ সরকারের একাধিক সুত্র বলছে, ঢাকার তরফে এবার বাড়তি জল দাবি করা হবে। সেই দাবি ভারত মানবে কিনা নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অবস্থানের ওপর। রাজ্য সরকারের বক্তব্য, অতিরিক্ত দেওয়ার মতো বাড়তি জল গঙ্গায় নেই।
ফলে গঙ্গার জল চুক্তি পুনর্নবীকরণ নিয়ে তিস্তার (Teesta river) মতো বিবাদের সুত্রপাত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান ৫৪টি নদীর জল নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা হয় যুগ্ম নদী কমিশনে (joint river Commission of India-Bangladesh)। ওই কমিশনের বাংলাদেশের সদস্য মহম্মদ আবদুল হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলকাতা হয়ে ফরাক্কা যাবে।

৩ মার্চ সোমবার প্রতিনিধি দলটি বিমানে কলকাতায় পৌঁছানোর পর ওই দিনই ট্রেনে ফরাক্কা যাবে। ৫ মার্চ তারা ফরাক্কায় জল প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরজমিনে খতিয়ে দেখবে। ৪ মার্চের সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। ৬ ও ৭ মার্চ কলকাতায় একটি পাঁচতারা হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে।


```