Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নোবেলজয়ী ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবে সায় বাংলাদেশের রাষ্ট্রপতির

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নাম আগেই প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

নোবেলজয়ী ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবে সায় বাংলাদেশের রাষ্ট্রপতির

নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস।

শেষ আপডেট: 7 August 2024 00:45

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নাম আগেই প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার বঙ্গভবনে দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক এবং সন্ধেয় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর এব্যাপারে সহমত প্রকাশ করলেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন।

বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমকে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন একথা জানিয়ে বলেন, ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-সহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। 

আবেদিন আরও জানিয়েছেন, আলাপ আলোচনার মাধ্যমে বাকি সদস্যদের নামও শীঘ্রই চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, ইউনুসই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসতে চলেছে, সোমবার সকালে ‘দ্য ওয়াল’-এ এই সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামও জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে নোবেল জয়ীর কথা হয়েছে এবং তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি হয়েছেন। 

সোমবার দুপুরে হাসিনা দেশ ছেড়ে পালানোর পরও দেশ জুড়ে যখন অরাজকতা চলছিল, তখন আন্দোলনকারীরা জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিয়েছিলেন, হাসিনার পদত্যাগ তাদের জয়যাত্রার একটি ধাপ। চূড়ান্ত বিজয় সম্ভব হবে দেশের শাসন ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে। তারজন্য উপযুক্ত মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি।

এরপরই আলোচনায় বেশ কয়েকটি নাম উঠে এলেও প্রথম থেকেই এগিয়ে ছিলেন ইউনুস। 

আন্দোলনকারীদের দাবি মেনে এদিন দুপুরেই সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি। সন্ধেই অন্তর্বর্তী সরকার গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক। সেখানেই সর্বসম্মতিক্রমে ইউনুসের নাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গৃহীত হয়েছে। এখন দেখার বাংলাদেশের অশান্তি থামে কি না।


```