
সাংবাদিক মুন্নি সাহা
শেষ আপডেট: 1 December 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনাবলীর জেরে আরও ১১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
লাগাতার হিন্দুদের উপর হামলায় বাংলাদেশ জ্বলছে। এবার আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক। কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে। জনতার তোপের মুখে পড়েন মুন্নি। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে গ্রেফতার করে তেজগাঁও থানার পুলিশ।
তেজগাঁও থানার ওসির কথায়, 'সাংবাদিক মুন্নি সাহা রাত ১০টার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।'
বাংলাদেশের সংবাদপত্র সূত্রে খবর, 'মুন্নি সাহাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের।' ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া-সহ সব দিক বিবেচনা করে ৪৯৭ ধারায় পরিবারের হাতে মুন্নি সাহাকে তুলে দিয়েছে পুলিশ। এজন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে ঢাকার আদালত থেকে জামিন নেওয়ার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মুন্নী সাহা 'এক টাকার খবর' নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। এটিএন নিউজের শুরু থেকে টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে মুন্নি এটিএন নিউজ ছেড়ে 'এক টাকার খবর' নামের একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হন।