Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হিংসা পরিস্থিতির মাঝেই বাংলাদেশের সেনাবাহিনীর একাধিক শীর্ষপদে রদবদল

বাংলাদেশ সরকারের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এর তরফে মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

হিংসা পরিস্থিতির মাঝেই বাংলাদেশের সেনাবাহিনীর একাধিক শীর্ষপদে রদবদল

অশান্ত বাংলাদেশ।

শেষ আপডেট: 6 August 2024 18:04

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনকারীদের দাবি মেনে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টের আগেই বাংলাদেশের সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। তারপরই সেনাবাহিনীর একাধিক শীর্ষপদে বড়সড় রদবদল আনা হল।

বাংলাদেশ সরকারের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এর তরফে মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক শীর্ষ পদে রদবদল আনা বয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডতে পাঠানো হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে আনা হল। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক পদে আনা হল।

প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের দাবি মেনে কোটা বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরে আন্দোলন কিছুটা স্তিমিত হলেও প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষনেতৃত্ব।

গত শনিবার থেকে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। যার জেরে সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়ে বিশেষ বিমানে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন। মনে করা হয়েছিল, এরপর পরিস্থিতি হয়তো শান্ত হবে। এমনকী সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের হিংসা পরিস্থিতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তারপরই পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সেকারণেই সেনাবাহিনীর শীর্ষ পদে এই রদবদল বলে মনে করা হচ্ছে। যদিও রদবদলের বিষযে অফিসিয়ালি কোনও কারণ এখনও জানানো হয়নি। 


```