Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়েও হয়নি, বাংলাদেশে গুলি করে মারা হল সাংবাদিককেও

বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের একাধিক এলাকা। পাথর ও আগুন নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় কয়েকটি সংবাদমাধ্যমের দফতরে।

সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়েও হয়নি, বাংলাদেশে গুলি করে মারা হল সাংবাদিককেও

ইমদাদুল হক মিলন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 December 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের অগস্টে হাসিনা সরকারের (Hasina Govt) পতনের পর যে বিশৃঙ্খলার ছবি দেশ দেখেছিল, তারই পুনরাবৃত্তি যেন আবার পদ্মাপারে (Bangladesh News)। এ বার সেই হিংসার বলি এক হিন্দু ধর্মাবলম্বী শ্রমিক এবং এক সাংবাদিক। পরিস্থিতির ভয়াবহতায় মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে গিয়েছে বলেই মত পর্যবেক্ষকদের।

বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের একাধিক এলাকা। পাথর ও আগুন নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় কয়েকটি সংবাদমাধ্যমের দফতরে। সেই হামলার রেশ কাটতে না কাটতেই খুলনায় গুলি করে খুন করা হয় এক সাংবাদিককে। নিহতের নাম ইমদাদ উল হক মিলন (Imdad Ul Haque)। যদিও এই সাংবাদিক সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন নন। ঘটনায় গুলিবিদ্ধ হন আরও এক জন— দেবাশিস নামে এক হোমিওপ্যাথ চিকিৎসক। বৃহস্পতিবার গভীর রাতে শ্যুটআউটের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

ইমদাদ উল হক মিলন ‘বর্তমান সময়’ নামে একটি দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও সামলাতেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর যে জনরোষ ছড়ায়, তার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে বলে খবর।

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে রাজধানী ও বিভিন্ন শহরে। রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশের বহুল প্রচারিত সংবাদপত্র 'ডেইলি স্টার'-এর অফিসে। ব্যাপক ভাঙচুরের পর আগুন লাগে 'প্রথম আলো'র দফতরেও। আতঙ্কের মধ্যে পড়ে যান সেখানে কর্মরত সাংবাদিকরা। রাত দু’টো নাগাদ দমকল বাহিনী পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকেও নামানো হয়। ক্রেনের সাহায্যে সাংবাদিকদের উদ্ধার করা হয়— কার্যত মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তাঁরা।

এই অশান্তির মধ্যেই ময়মনসিংহে আরও একটি নৃশংস ঘটনার অভিযোগ সামনে এসেছে। উত্তেজিত জনতা এক হিন্দু যুবককে পিটিয়ে ও পরে আগুন ধরিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। নিহতের নাম দীপুচাঁদ দাস। পেশায় তিনি কারখানার শ্রমিক ছিলেন। প্রথমে বেধড়ক মারধর, তার পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে শিউরে উঠেছে দেশ।

ক্রমবর্ধমান হিংসার প্রেক্ষিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর বক্তব্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সম্পূর্ণ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে এই পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে চরমপন্থীদের ভুয়ো দাবি ভারত প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমনকি ভারত সরকারের সঙ্গে কোনও তথ্যপ্রমাণও ভাগ করে নেওয়া হয়নি বলেই দাবি বিদেশমন্ত্রকের।


```