Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলাদেশে হিংসা, অশান্তি অব্যাহত, দেশব্যাপী অনশন ধর্মঘটের ডাক সংখ্যালঘুদের  

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (bangladesh) অশান্তি (tension) অব্যাহত।  ফেসবুকে সংবেদনশীল ইস্যুতে এর যুবকের আপত্তিকর পোস্টের (facebook post) অভিযোগকে কেন্দ্র করে রংপুরে ২০টির ওপর হিন্দু পরিবারের (hindu families) ঘরবাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতী

বাংলাদেশে হিংসা, অশান্তি অব্যাহত, দেশব্যাপী অনশন ধর্মঘটের ডাক সংখ্যালঘুদের   

শেষ আপডেট: 18 October 2021 04:13

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (bangladesh) অশান্তি (tension) অব্যাহত।  ফেসবুকে সংবেদনশীল ইস্যুতে এর যুবকের আপত্তিকর পোস্টের (facebook post) অভিযোগকে কেন্দ্র করে রংপুরে ২০টির ওপর হিন্দু পরিবারের (hindu families) ঘরবাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা (miscreants)। অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, ফেসবুকে এক হিন্দু যুবকের বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস পোস্টের অভিযোগ ওঠে। সেটি ভাইরাল হয়। এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ তার বাড়ির নিরাপত্তার বন্দোবস্ত করে। কিন্তু দুষ্কৃতীদের ক্রোধের শিকার হন তার প্রতিবেশীরা। তাদের ঘরবাড়ির ওপর হামলা করে তারা। ২০টি হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। কেউ এঘটনায় হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে। রবিবার রাতে পীরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঘটনাটি ঘটেছে চলতি অশান্তি পর্বে দুজন হিন্দু হত্যার  দুদিনের মাথায়। সোস্যাল মিডিয়ায় কুমিল্লার দুর্গাপুজোর মন্ডপে ধর্মীয় অবমাননার অভিযোগের ফুটেজ ছড়ানোর পর থেকে হিংসায় অশান্ত পড়শী দেশের নানা জেলা। হাজিগঞ্জে মন্দিরে হামলা রুখতে শপাঁচেক লোকের মিছিলে পুলিশের গুলিচালনায় চারজন মারা যায়। শনিবারও ঢাকা শহরতলিতে মিছিল করে চরম দক্ষিণপন্থী সংগঠন ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন। কুমিল্লার ঘটনায় দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের ভাবাবেগ আহত বলে তাদের দাবি।  মন্দির কমিটির এক সদস্যরকে মারধর, ছুরির ঘায়ে হত্যা করে হামলাকারীরা। শনিবার সকালে আরেক  হিন্দুর একটি ডোবার ধারে পড়ে থাকতে দেখা যায় বলে জানান জেলা পুলিশ প্রধান শাহিদুল ইসলাম। শুক্রবার ঢাকা, চট্টগ্রামে উন্মত্ত দুষ্কৃতীদের বিক্ষোভ, ইটপাথর সামলাতে পুলিশকে কাঁদানে গ্যাস, রবার বুলেট ব্যবহার করতে হয় পুলিশকে। মোবাইল ইন্টারনেট পরিষেবাও কোথাও কোথাও বন্ধ রাখতে হয় গুজব, উত্তেজনা ছড়ানো ঠেকাতে। ফেনি  জেলা থেকেও হিন্দুদের  দোকানপাট, মন্দির ভাঙচুর, লুঠপাট হওয়ার খবর এসেছে। দুর্গাপুজার মন্ডপে হামলার  প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি হয়। বিক্ষোভকারীরা আক্রান্ত হন। জখম হন অন্ততঃ ৪০ জন। ইসকনের মন্দিরেও হামলা চালানো হয়েছে। পরিকল্পিত হিংসার নিন্দায় দেশব্যাপী অনশন (hunger strike) ধর্মঘটের ডাক  দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা (minorities)। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল ২৩ অক্টোবর এই কর্মসূচি পালন করবে। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের আন্দারকিল্লায় প্রতিবাদ  সভা হবে বলে জানিয়েছেন কাউন্সিলের  সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। শনিবারও চট্টগ্রামে তাঁরা ৬ ঘন্টার হরতাল পালন করেন।    

```