Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

৩৩৯৯ ভারতীয় অবৈধ ঘোষণা বাংলাদেশে, স্বেচ্ছায় না ফিরলে জোর করে ফেরানো হবে, বলছে ঢাকা

বাংলাদেশে (Bangladesh) ৩৩৯৯ জন ভারতীয়কে (Indian) অবৈধ অভিবাসী ( illegal immigrants) বলে চিহ্নিত করেছে সে দেশের সরকার।

৩৩৯৯ ভারতীয় অবৈধ ঘোষণা বাংলাদেশে, স্বেচ্ছায় না ফিরলে জোর করে ফেরানো হবে, বলছে ঢাকা

শেষ আপডেট: 11 March 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) ৩৩৯৯ জন ভারতীয়কে (Indian) অবৈধ অভিবাসী ( illegal immigrants) বলে চিহ্নিত করেছে সে দেশের সরকার। চলতি মাসের মধ্যে তারা দেশে না ফিরলে তাদের আইনি পথে পুশব্যাক করা হবে বলে জানিয়েছে ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রক। 

 ভারত ছাড়াও তালিকায় আছে চিন ( China), পাকিস্তান (Pakistan), নেপাল  (Nepal) ও ফিলিপিনসের নাম। বাংলাদেশ সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসীদের মধ্যে এক হাজার ৯৯ চিনের নাগরিক। নেপাল, পাকিস্তান ও ফিলিপিন্সের যথাক্রমে ৩৭৬, ১৪০ ও ১৩১ জন।

তিনমাস আগে বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বেআইনি অভিবাসীদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়তে হবে। তখন এমন বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৫ জন।

১৮ নভেম্বর থেকে ৬ মার্চের মধ্যে ৪৩ হাজার ১৬৮ জন বিদেশি নাগরিক ফিরে গিয়েছেন। তাদের কাছ থেকে  ৪০ কোটি ২৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। গত বছর নভেম্বরে বাংলাদেশ হাই কোর্ট এক মামলায় বেআইনি অভিবাসীদের চিহ্নিত করে ফেরানোর নির্দেশ দিয়েছিল সরকারকে।


```