Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ব্রেনওয়াশের শঙ্কা, বিচার বিভাগের অফিসারদের ভারতে প্রশিক্ষণের কর্মসূচি বাতিল করল বাংলাদেশ

রবিবার বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদীয় মন্ত্রক এক নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ব্রেনওয়াশের শঙ্কা, বিচার বিভাগের অফিসারদের ভারতে প্রশিক্ষণের কর্মসূচি বাতিল করল বাংলাদেশ

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 5 January 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিচার বিভাগের অফিসারদের ভারতে প্রশিক্ষণ নিতে আসার কর্মসূচি বাতিল করে দিল সে দেশের সরকার। আগামী মাসে ১০ দিনের জন্য বিচারক, ল অফিসার মিলিয়ে ৫০ জনের ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল। 

রবিবার বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদীয় মন্ত্রক এক নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সরকারি নির্দেশনায় সফর বাতিলের কোনও কারণ উল্লেখ করা না হলেও জানা গিয়েছে আইন ও বিচার মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের ইচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মনে করছেন, শেখ হাসিনা সহ জুলাই বিপ্লবের  সময় হত্যা, অপহরণ, অগ্নিসংযোগে অভিযুক্তদের বিচার শুরুর মুখে প্রশিক্ষণের নামে ভারত বাংলাদেশের অফিসারদের ব্রেনওয়াশ করতে পারে। এই সময় ভারতের বিচার ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ ঝুঁকিপূর্ণ হতে পারে। 

বাংলাদেশের ওই অফিসারদের প্রশিক্ষণ, থাকা খাওয়ার খরচের পুরোটাই ভারত সরকারের বহন করার কথা। ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এই প্রশিক্ষণের বিষয়ে দুই দেশের চুক্তি হয়েছিল।


```