Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বেলা ৩টেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান, তুমুল কৌতূহল এই ঘোষণা ঘিরে

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার বেলা দুটোর সময় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।  

বেলা ৩টেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান, তুমুল কৌতূহল এই ঘোষণা ঘিরে

শেষ আপডেট: 5 August 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার বেলা ৩টের সময় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।  চেনা সদর থেকে জানানো হয়েছে ততক্ষণ পর্যন্ত জনসাধারণকে হিংসা পরিহার করার অনুরোধ জানানো হয়েছে। সেনা সদর দেশবাসীকে বলেছে, আপনারা ধৈর্য ধরুন। সেনাপ্রধান কী বলবেন তা নিয়ে তুমুল কৌতুহল তৈরি হয়েছে পড়শি দেশে। প্রাথমিকভাবে বেলা দুটোয় ভাষণ দেওয়ার কথা হলেও এক ঘণ্টা পিছল সেনা প্রধানের ভাষণ। বেলা ৩'টায় জানাবেন বক্তব্য।

সেনাপ্রধান রবিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছিলেন দেশে কার্ফু জারি হয়েছে সেনাবাহিনী দেশের সংবিধান ও আইন মেনে কার্ফুতে পদক্ষেপ করবে। তিনি দেশবাসীকে বাইরে না বেরনোর আরজি জানান। 

এদিকে শনিবার সেনাপ্রধান ওয়াকার উজ জামান  দেশের সেনাকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন। ঢাকার বাইরে কর্মরত সেনা কর্তারা ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন। শিক্ষকের সেনা কর্তা দেশের অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা ব্যাখ্যা করার পাশাপাশি বলেন সেনা যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে। প্রধানের এই বক্তব্য ঘিরে বাংলাদেশে বেশ জল্পনা চলছে। এখন দেখার বেলা দু'টোয় দেশবাসীর উদ্দেশ্যে তিনি কি বলেন।


```