Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুন, গ্রেফতারের ভয় উপেক্ষা করে মুজিবের বাড়ি ভাঙার প্রতিবাদ আওয়ামী ছাত্র-যুব লিগের

গত সপ্তাহে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে গণ গ্রেফতার অভিযান অপারেশন ডেভিল হান্ট।

খুন, গ্রেফতারের ভয় উপেক্ষা করে মুজিবের বাড়ি ভাঙার প্রতিবাদ আওয়ামী ছাত্র-যুব লিগের

ফাইল ছবি

শেষ আপডেট: 16 February 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ অব্যাহত। আওয়ামী লিগ ও তাদের ছাত্র এবং যুব সংগঠন দেশের নানা প্রান্তে মিটিং মিছিল করেছে। 

গত সপ্তাহে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে গণ গ্রেফতার অভিযান অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাত পর্যন্ত চার হাজারের বেশি লোককে গ্রেফতার করেছে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। ধৃতদের নব্বুই ভাগই আওয়ামী লিগের নেতা কর্মী বলে শেখ হাসিনার দলের দাবি।

অন্যদিকে, চলছে খুন-সন্ত্রাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও ক্লিপিং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লিগের অভিযোগ ওই নেতা প্রকাশ্যেই জনগণকে মব লিঞ্চিং বা গণহত্যায় প্ররোচনা দিয়েছেন। আওয়ামী লিগ, যুব লিগ দেখলেই 'মব' করার পরামর্শ দিয়েছেন তিনি।

এমন ঝুঁকিপূর্ণ, অশান্ত পরিবেশের মধ্যেই ঢাকা দক্ষিণ ছাত্র লিগের সভাপতি সজল কুণ্ডুর নেতৃত্বে রাজধানীতে মিছিল করে ছাত্ররা। তিনি ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটি স্বাধীনতার স্মারক হিসাবে ছিল। উগ্রবাদীরা সেই বাড়ি ভেঙে ফেলেছে। মিছিল থেকে ইউনুস সরকারের পদত্যাগ দাবি করা হয়। 

নিহত আবদুল্লাহ আল মামুন মণ্ডল

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে ছাত্র লিগের উদ্যোগে দেওয়ালে  জয় বাংলা স্লোগান লেখার অভিযান চলছে। বাংলাদেশে ওই স্লোগান কার্যত নিষিদ্ধ হয়ে গিয়েছে।

গাইবান্ধাতেই দিন কয়েক আগে খুন করা হয় ছাত্র লিগের সাবেক নেতা আবদুল্লাহ আল মামুনকে। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্র লিগের সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। ঢাকা-রংপুর সড়কে দিনের বেলায় একদল হেলমেট পরা লোক তাঁকে কুপিয়ে হত্যা করে। আওয়ামী লিগের অভিযোগ, হত্যাকারীরা জামাত শিবিরের লোক। তারা ওই ছাত্র নেতার পায়ের রগ কেটে দিয়েছিল। আওয়ামী লিগের অভিযোগ, সাম্প্রতিক অতীতে দলের একাধিক নেতাকে খুন করা হয়েছে। গাইবান্ধায় ঢাকা-রংপর সড়ক অবরোধ করে খুনের প্রতিবাদ করে আওয়ামী লিগ। নিহত ছাত্র নেতার গ্রামে জানাজায় বহু মানুষ শামিল হন।


```