Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মানবাধিকার হরণের অভিযোগে আন্তর্জাতিক আদালতে ইউনুসদের বিরুদ্ধে মামলা দায়ের আওয়ামী লিগের

নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মহম্মদ ইউনুস-সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল আওয়ামী লিগ।

মানবাধিকার হরণের অভিযোগে আন্তর্জাতিক আদালতে ইউনুসদের বিরুদ্ধে মামলা দায়ের আওয়ামী লিগের

আন্তর্জাতিক আদালত

শেষ আপডেট: 9 November 2024 11:32

দ্য ওয়াল ব্যুরো: নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস-সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল আওয়ামী লিগ। দলের তরফে মামলাটি দায়ের করেন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী।

মামলাকারীর আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার জানিয়েছেন, মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছেন, নেদারল্যান্ডের আন্তর্জাতির ফৌজদারি আদালতে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকার মামলা দায়ের করার আগেই শেখ হাসিনার দল আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হল। সিলেটের মেয়রের দায়ের করা মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও আছে।

মামলা দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি আওয়ামী লিগের আইনজীবীরা

ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সব পুরসভার বোর্ড ভেঙে দিলেও আনোয়ারুজ্জামান চৌধুরী নিজেকে সিলেটের মেয়র বলে মামলায় উল্লেখ করেছেন। অভিযুক্ত ৬২ জনের মধ্যে ইউনুস ছাড়াও আছে তাঁর উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারির নেতৃবৃন্দের নাম। মামলায় অন্তর্বর্তী সরকারকে ‘দখলদার সরকার’ বলে উল্লেখ করা হয়েছে।

 মামলাকারীর তরফে আটশো পাতার নথিতে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং ইউনুস সরকারের বিরুদ্ধে দলের নেতা-কর্মী এবং সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতনের অভিযোগ করেছে আওয়ামী লিগ। যদিও মামলাকারী আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর রাজনৈতিক পরিচয় উল্লেখ করেননি।

আওয়ামী লিগ সূত্রে বলা হয়েছে, আরও পনেরো হাজার মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির বক্তব্য, এ বছর ৫ থেকে ৮ অগাস্ট পর্যন্ত বাংলাদেশে নজিরবিহীন গণহত্যা সংঘঠিত হয়েছে। ৮ অগাস্ট মহম্মদ ইউনুস ক্ষমতা দখলের পরও হত্যাকাণ্ড অব্যাহত আছে। আওয়ামী লিগ ও তাদের সহযোগী সংগঠন, দল এবং সংখ্যালঘুদের জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে।


```