Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে আরও এক সাবেক সিইসি গ্রেফতার, বিএনপি কেন মামলা করল কমিশনের প্রাক্তনীদের বিরুদ্ধে?

হুদা ২০১৮ সালে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সিইসি ছিলেন। সেবার ভোটের আগের রাতে বহু বুথে ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে।

বাংলাদেশে আরও এক সাবেক সিইসি গ্রেফতার, বিএনপি কেন মামলা করল কমিশনের প্রাক্তনীদের বিরুদ্ধে?

গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

শেষ আপডেট: 25 June 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে আরও এক সাবেক মুখ্য নির্বাচন কমিশনারকে (সিইসি -Chief Election Commissioner) গ্রেফতার করল গোয়েন্দা পুলিশ (DB police)। তিনি কাজী হাবিবুল আউয়াল (Kaji Habibul Awual)। ঢাকার মগবাজার এলাকা থেকে বুধবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়।

তবে গ্রেফতারের সময় তাঁর অভিজ্ঞতা অবশ্য আর এক সাবেক সিইসি একেএম নুরুল হুদার ( ex CEC AKM Nurul Huda) মতো হয়নি। গত সোমবার হুদাকে তাঁর ঢাকার উত্তরার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার আগে বিএনপির লোকজন জোর করে হুদার বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে। গলায় জুতোর মালা পরিয়ে দেয়। চটি দিয়ে গালে চড় মারে বিএনপি (BNP) সমর্থকেরা। পুলিশ গিয়ে তাঁকে প্রথমে উদ্ধার করে। পরে গ্রেফতার করা হয় তাঁকে।

হুদা ২০১৮ সালে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সিইসি ছিলেন। সেবার ভোটের আগের রাতে বহু বুথে ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। কাজী হাবিবুল আউয়াল ২০২৪-এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন।

বিএনপির জাতীয় ভাইস চেয়ারম্যান আইনজীবী নিতাই রায় চৌধুরী

বিএনপি শেখ হাসিনার (Sheikh Hasina) পনেরো বছরের শাসনে অনুষ্ঠিত তিন নির্বাচন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর ভোটে কমিশনের দায়িত্বে থাকা ২৪জন অফিসারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। তাদের বক্তব্য, হাসিনার জমানায় আওয়ামী লিগের লুঠতরাজের ভোটের মূল কারিগর ছিলেন কমিশনের দায়িত্বে থাকা অফিসারেরা। তাই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বিএনপির মামলা নিয়ে বাংলাদেশে তুমুল শোরগোল শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সময়ে দায়িত্বে থাকা অফিসারদের হেনস্তা, মামলা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি পাল্টা ১৯৯৬-এর ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। হাসিনা বলেন, সেবার কারচুপির ভোটে জিতে সরকার গড়ার দেড় মাসের মাথায় খালেদা জিয়াকে জন আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয়েছিল।

বিএনপি কেন প্রাক্তন নির্বাচন কমিশনার এবং আধিকারুকদের বিরুদ্ধে মামলা করল? দলের ভাইস চেয়ারম্যান তথা বাংলাদেশের নামজাদা আইনজীবী নিতাই রায়চৌধুরী (Netai Roy Choudhury, BNP vice chairman and renowned lawyer) বলেন, ফৌজদারি বিষয়ে মামলা করতে কোনও সময়সীমা নেই। যে কোনও সময় মামলা করা যায়। তিনি বলেন, আগামী নির্বাচন গুলিতে ভোটের দায়িত্বে থাকা আধিকারিকেরা যাতে নিরপেক্ষভাবে কাজ করেন আমরা সেটা নিশ্চিত করতে চাইছি। আমরা আইনের পথে তাঁদের সতর্ক করে দিচ্ছি। আগামী নির্বাচনগুলি স্বচ্ছ, শান্তিপূর্ণ হোক, চায় বিএনপি।


```