Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় আমেরিকার বাঙালি, শিক্ষক-চিকিৎসক-বিজ্ঞানী-সমাজ-সংগঠকদের নিন্দা

বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটি ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা করল আমেরিকা প্রবাসী বাঙালি শিক্ষক, চিকিৎসক, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী সহ সমাজ সংগঠকেরা।

শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় আমেরিকার বাঙালি, শিক্ষক-চিকিৎসক-বিজ্ঞানী-সমাজ-সংগঠকদের নিন্দা

শেখ মুজিবুরের বাড়ি

শেষ আপডেট: 21 February 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটি ভেঙে ফেলার (Sheikh Mujibur House Demolition) ঘটনার তীব্র নিন্দা করল আমেরিকা প্রবাসী বাঙালি শিক্ষক, চিকিৎসক, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী সহ সমাজ সংগঠকেরা। ওই ঘটনার নিন্দা করে তাঁরা যৌথ বিবৃতি দিয়ে গোটা বিশ্বকে এই ঘটনার নিন্দা করার আর্জি জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা এক যুক্ত বিবৃতিতে সম্প্রতি বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahaman) স্মৃতিবিজড়িত সকল স্থাপনার অবমাননা ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন। ধানমন্ডি ৩২-এর (Dhanmandi) ঐতিহাসিক বাসভবন ধ্বংস, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং তাঁর ঐতিহ্য বিকৃত করার প্রচেষ্টা চরম উদ্বেগজনক। এই জঘন্য কার্যকলাপ ফ্যাসিবাদী ডানপন্থী, চরমপন্থী ইসলামপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তানপন্থী শক্তির দ্বারা সংঘটিত হয়েছে, যারা বাংলাদেশের অর্জিত স্বাধীনতা এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভিত্তি ধ্বংস করতে চায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব ও আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যার মূলমন্ত্র ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচার। বঙ্গবন্ধুর স্মৃতি ও আদর্শ বিকৃত করার যে কোনও প্রচেষ্টা শুধু ইতিহাসের ওপর নয়, বরং বাংলাদেশের আত্মার ওপর আঘাতের শামিল।

বিবৃতিদাতারা উল্লেখ করেছেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই তারা যেন অবিলম্বে এই ইতিহাস সংরক্ষণ ও পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়, বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করে এবং এই জঘন্য কর্মকান্ডের জন্য দায়ীদের শাস্তির আওতায় আনে। বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন আদর্শের ওপর এই আক্রমণ বিনা বিচারে পার পেতে পারেনা।

তাঁরা আরও বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ হল একটি ন্যায়সংগত, স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির পাশে আছি, যারা ইতিহাসের বিকৃতি ও চরমপন্থার বিরুদ্ধে বঙ্গবন্ধুর উত্তরাধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। 

বিবৃতিতে  স্বাক্ষর করেছেন ডঃ বামন দাস বসু (বস্টন), ডঃ সৈয়দ হাসান মামুন (নিউইয়র্ক), ডঃ নুরান নবী (নিউজার্সি), ডঃ সিদ্দিকুর রহমান (নিউজার্সি), ডঃ এবিএম নাসির (নর্থ ক্যারোলিনা), ডাঃ মোহাম্মদ আলি মানিক (আটলান্টা), ডঃ প্রদীপ কর (নিউইয়র্ক), ডঃ জীনাত নবী (নিউজার্সি), ডঃ নাহীদ বানু (নিউইয়র্ক), ডঃ বিনয় পাল (বস্টন), ডাঃ আব্দুল বাতেন (নিউইয়র্ক), ডঃ আশীষ দেব (বস্টন), ডঃ সামশুদ্দিন ইলিয়াস (নর্থ ক্যারোলিনা), ডাঃ অনুপ দেব (বস্টন), কাজী নিয়াজ (বস্টন), ইকবাল ইউসুফ (বস্টন), মাসুদুল হাসান প্রমুখ।


```