Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাংলাদেশে আবার খুন! হিন্দু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ

ঘটনার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উত্তর বাংলাদেশের দিনাজপুর জেলায়। 

বাংলাদেশে আবার খুন! হিন্দু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 19 April 2025 11:26

দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠল। এবার এক হিন্দু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উত্তর বাংলাদেশের দিনাজপুর জেলায়। 

স্থানীয় সূত্রের খবর, নিহত নেতার নাম ভবেশচন্দ্র রায় (৫৮)। বাড়ি দিনাজপুরের বাসুদেবপুর গ্রামে। তিনি বিরল শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন। 

বৃহস্পতিবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বৃহস্পতিবারের এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

বস্তুত, হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ লেগেই রয়েছে। একাধিক খুনের ঘটনাও ঘটেছে। এখনও জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সম্প্রতি কড়া বার্তা শুনিয়েছিল দিল্লিও। এরপরই হিন্দু নির্যাতন বন্ধে পদক্ষেপের আশ্বাসও শোনা গিয়েছিল মহম্মদ ইউনুসের মুখে।

তবে তারপরও ফের হিন্দু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার ঘটনায় নতুন করে উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। নিহত ভবেশচন্দ্র রায়ের স্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে স্বামীর মোবাইলে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হয় ভবেশচন্দ্র বাড়িতে আছেন কিনা। 

তাঁর কথায়, "স্বামী বলেছিল, হ্যাঁ বাড়িতে আসি। তার কিছুপরেই কয়েকজন বাইকে করে এসে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। রাতে ওর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়।" হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

অভিযোগ, ইউনুস সরকার মুখে হিন্দু নির্যাতনের বন্ধ করার কথা বললেও বিক্ষিপ্তভাবে হামলা, লুট এবং খুনের ঘটনা ঘটেই চলেছে।


```