Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খালেদার পর তারেকের মন্ত্রিসভাতেও ঠাঁই নিতাই রায় চৌধুরীর, এবার মন্ত্রী হতে পারলেন না তাঁর বেয়াই গয়েশ্বর

 নিতাই রায়চৌধুরী ও গয়েশ্বরচন্দ্র রায় সম্পর্কে বেয়াই। নিতাই বাবু পুত্রের সঙ্গে বিয়ে হয়েছে গয়েস্বরের কন্যার। নিতাই রায়চৌধুরীর কন্যা নিপুন বিএনপি'র ঢাকা মহানগরীর প্রথমসারির নেত্রী।

খালেদার পর তারেকের মন্ত্রিসভাতেও ঠাঁই নিতাই রায় চৌধুরীর, এবার মন্ত্রী হতে পারলেন না তাঁর বেয়াই গয়েশ্বর

ডানদিকে নীল কোট গায়ে নিতাই রায়চৌধুরী।‌ বা দিকে তাঁর বেয়াই গয়েশ্বর চন্দ্র রায়।

শেষ আপডেট: 17 February 2026 16:41

দ্য ওয়াল ব্যুরো: ২৫ পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী মিলিয়ে তারেক রহমানের (Tarique Rahman) নেতৃত্বে বাংলাদেশে যে ৪৯ জনের মন্ত্রিসভা গঠিত হল তাতে অন্যতম সংখ্যালঘু মুখ নিতাই রায় চৌধুরী।‌ খালেদা জিয়ার (Khaleda Zia) নেতৃত্বাধীন বিএনপির প্রথম সরকারে তিনি প্রথমে প্রতিমন্ত্রী পরে পূর্ণ মন্ত্রী ছিলেন তিনি। তারেক রহমান তাঁর মায়ের অত্যন্ত আস্থাভাজন এই নেতা তথা বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরীকে এবারও পূর্ণ মন্ত্রী করেছেন তাই শুধু নয়, তাঁকে গুরুত্বপূর্ণ সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। শুধু বাংলাদেশ নয় গোটা উপমহাদেশ তো বটেই বিশ্বের নানা প্রান্তের সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল এই প্রবীণ নেতা নিয়মিত সাংস্কৃতিক সম্মেলন গুলিতে অংশ নিয়ে থাকেন। নির্বাচনী কেন্দ্র বগুড়া সহ গোটা বাংলাদেশে একজন সঞ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত বিএনপির (BNP) এই ভাইস চেয়ারম্যান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁর এক পুত্র বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি।‌ নিতাই রায় চৌধুরী বাংলাদেশের দক্ষিণ প্রান্তের জেলা মাগুরা থেকে নির্বাচিত হয়েছেন। ওই জেলাতেই তাঁর জন্ম।

এদিকে, আভাস থাকলেও তারেক রহমানের প্রথম মন্ত্রিসভায় স্থান হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের। পেশায় ব্যবসায়ী গয়েশ্বর ঢাকা তিন আসন থেকে নির্বাচিত হয়েছেন। নিতাই রায়চৌধুরী ও গয়েশ্বরচন্দ্র রায় সম্পর্কে বেয়াই। নিতাই বাবু পুত্রের সঙ্গে বিয়ে হয়েছে গয়েস্বরের কন্যার। নিতাই রায়চৌধুরীর কন্যা নিপুন বিএনপি'র ঢাকা মহানগরীর প্রথমসারির নেত্রী।

৭৭ বছর‌ বয়সি নিতাই রায়চৌধুরী ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রে এখনও বামপন্থীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। এরপর তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিকষতে যোগ দিয়ে বর্তমানে দলের ভাইস চেয়ারম্যান।

অন্যদিকে নিতাই রায়চৌধুরীর বেয়াই বয়স চন্দ্র রায় ছাত্র বয়সে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৮ সালে বিএনপি'র অঙ্গ সংগঠন যুব দল গঠিত হলে তিনি সেই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীকালে বিএনপি যুগ্ম মহাসচিব পদ থেকে তিনি হন স্থায়ী কমিটির সদস্য।

এবার তিনি ঢাকা ৩ আসন থেকে সামান্য ভোটের মার্জিনে বিজয়ী হয়েছেন। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন তার অন্তত এক লাখের বেশি মার্জিনে জেতার কথা ছিল। কিন্তু জিতেছেন মাত্র ১৭ হাজারের ব্যবধানে। ঘনিষ্ঠ মহলে এই প্রবীর নেতা বলেছেন দলের একাংশ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ফলাফল মন থেকেই মেনে নিতে না পারায় এই দাপুটে নেতা জয়ী ঘোষণার পর দলীয় দপ্তরে, এমনকি পার্টির চেয়ারম্যান তারেক রহমানের অফিসে পর্যন্ত যাননি।


```