Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউনুস বাহিনীর পাণ্ডা সারজিসকে মুখের উপর জবাব দিয়ে জনতার চোখে ‘হিরো’ অখ্যাত এক সেনাকর্তা

শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু কম্প্রোমাইজ এনিওয়ান যে দেশের বিরুদ্ধে কাজ করে। 

ইউনুস বাহিনীর পাণ্ডা সারজিসকে মুখের উপর জবাব দিয়ে জনতার চোখে ‘হিরো’ অখ্যাত এক সেনাকর্তা

শেষ আপডেট: 2 June 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: ‘শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু কম্প্রোমাইজ এনিওয়ান যে দেশের বিরুদ্ধে কাজ করে। যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম (নাশকতা) করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে, না, এইটা করার সুযোগ বাংলাদেশে নেই এখন।’    

কথাগুলি শুনে মনে হতে পারে দেশের পরিস্থিতি নিয়ে ফের মুখ খুলেছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান (Waqer Uz Zaman, Army chief Bangladsesh Army) । বাংলাদেশে অনেকেই গোড়ায় এই ভুল করেছিলেন। কিন্তু আসল বক্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ওঠায় সকলেই এখন আগ্রহী কে এই হুমায়ুন কাইয়ুম?

তিনি এই মুহূর্তে বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত রংপুরের রংপুরে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল। দিন দুই আগে তিনি গভীর রাতে কথাগুলি এমন একজনকে বলেছেন, যিনি গত ৫ অগাস্টের পর এই ধরনের কথা শুনতে অভ্যস্থ ছিলেন না। বরং কথায় কথায় সেনা, পুলিশকে হুমকি দেওয়া অভ্যাসে পরিণত করেছেন বলে নানা মহলের মত।

তিনি সারজিস আলম (Sarjis Alam) । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমসারির নেতা তথা জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস নিজেও দেশের রংপুর ডিভিশনের পঞ্চগড় জেলার আদি বাসিন্দা। গণঅভ্যুত্থানের পর থেকেই হাসনাত আবদুল্লা (Hasnat Abdullah), নাহিদ ইসলাম (Nahid Islam), সারজিস আলম (Sarjis Alam), মাফুজ আলমরা (Mahfuj Alam) বাংলাদেশে ইউনুস বাহিনীর পাণ্ডা হিসাবে পরিচিত। সমন্বয়ক পরিচিয় দিয়ে দাদাগিরি, রংবাজির অভিযোগ রয়েছে তাঁদের সকলের বিরুদ্ধেই।

সারজিস গত শনিবার তিনি সদরবলে মাঝরাতে রংপুর ক্যান্টনমেন্টে (Rangpur cantonment) গিয়ে ওই সেনা কর্তার সঙ্গে দেখা করতে চান। তার আগে, রাত বারোটা নাগাদ রংপুরের পায়রা এলাকা থেকে সেনা বাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ সেনা শিবিতে তুলে এনে জিজ্ঞাসাবাদ করে। আগের দিন জাতীয় নাগরিক পার্টি ও বিএনপি সমর্থকেরা রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্কাইভিউ হামলা ও ভাঙচুর করে। বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় জাতীয় নাগরিক পার্টি ও বিএনপি-র লোকজন জড়িত বলে সেনা বাহিনী জানতে পারে।

হামলার একদিন আগে সারজিস আলম রংপুরের জনসভা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলেন। তাঁর বক্তব্য, আওয়ামী লিগ নিষিদ্ধ হলে জাতীয় পার্টি কী করে বৈধ থাকতে পারে। জাতীয় পার্টি আওয়ামী লিগের দোসর ছিল। শেখ হাসিনার সরকারের অপশাসনের দায় জাতীয় পার্টির উপরও বর্তায়। সারজিসের এই বক্তব্যের জেরেই জিএম কাদেরের বাড়িতে হামলা হয় বলে খবর।

দলের নেতাদের আটক করা নিয়ে মাঝরাতে সেনা ক্যাম্পে যান সারজিস। ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের কাছে জানতে চান কেন মাঝরাতে ওই নেতাদের আর্মি ক্যাম্পে ডাকা হয়েছে। জবাবে ওই সেনাকর্তা সারজিসের চোখে চোখ রেখে বলেন, ‘শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে কাজ করে। যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম (নাশকতা) করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে, না, এইটা করার সুযোগ বাংলাদেশে নেই এখন।’

সারজিসের মুখের উপর সেনাকর্তার ওই বক্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সারজিস অনুগামী ছাড়াও সাংবাদিকদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিছু মিডিয়া সেনাকর্তার সঙ্গে ইউনুস অনুগামী ওই নেতার কথপোকথন সরাসরি সম্প্রচার করে। তারপর থেকে সমাজমাধ্যমে ওই অফিসারকে নিয়ে প্রশংসার বন্যা বইছে। অনেকেই মন্তব্য করেছেন, সেনাপ্রধান ওয়াকার উজ জামানকেও কাউকে মুখের উপর এভাবে জবাব দিতে শোনা যায়নি।

গত বছর ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আলোচনায় সে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। গণঅভ্যুত্থানকারীদের উপর গুলি না চালানোর নির্দেশ দিয়ে রাতারাতি দেশবাসীর চোখে হিরো বনে যাওয়া ওয়াকারকে নিয়ে দেশে এখন মিশ্র প্রতিক্রিয়া। সরকার ও সরকার অনুগামীদের উদ্দেশে তিনি সাম্প্রতিক অতীতে বারে বারে নির্বাচন সঠিক সময়ে হওয়ার কথা বলেছেন। হালে মব ভায়োলেন্স বন্ধের কথাও বলেন। দেখা গেল সারজিস আলমের মতো খাস সরকারের অন্তর্রাত্মাকেও মুখে উপর ওই মাঝারি সেনাকর্তা বলেছন, কোনও দলকেই হিংসা, সন্ত্রাস করতে দেওয়া হবে না। রাজনীতি, মবের নামে হিংসা বরদাস্ত করবে না সেনা। তাঁর কথায়, গোটা বাংলাদেশেই সেনা এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে।


```