Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাংলাদেশের কলকাতার উপ দূতাবাসের এক অফিসার তিন মাস ধরে বেপাত্তা

বাংলাদেশের কলকাতা উপ দূতাবাসের এক মাঝারি স্তরের কর্মকর্তা আমিনুল হক তিন মাস ধরে বেপাত্তা। গত ১৫ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফিরে যেতে বললেও ফেরেননি।

বাংলাদেশের কলকাতার উপ দূতাবাসের এক অফিসার তিন মাস ধরে বেপাত্তা

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 January 2025 10:29

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের কলকাতা উপ দূতাবাসের এক মাঝারি স্তরের কর্মকর্তা আমিনুল হক তিন মাস ধরে বেপাত্তা। গত ১৫ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফিরে যেতে বললেও ফেরেননি। যদিও দূতাবাসের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ৭ নভেম্বর। 

আমিনুল হল ওরফে পলাশ উপ দূতাবাসের ভিসা বিভাগে কর্মরত ছিলেন। তাঁর প্রকৃত চাকরি ক্ষেত্র ছিল  বাংলাদেশের একটি জাতীয় গোয়েন্দা সংস্থা। কূটনৈতিক সার্ভিসে তাঁকে কলকাতার ভিসা অফিসের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। 

বাংলাদেশ সরকারের সুত্রে জানা গিয়েছে, আমিনুল ভারতে নেই৷ তিনি ইউরোপের কোনও দেশে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন। একজন মাঝারি মাপের কূটনৈতিক কর্মকর্তা কেন দেশে ফিরতে পারছেন না।  দেশে বিপদের আশঙ্কা করছেন কেন? 

জানা গিয়েছে, আমিনুল ছাত্র জীবনে আওয়ামী লিগের ছাত্র ইউনিয়ন ছাত্র লিগের বুয়েট বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি ছিলেন। বুয়েট হল বাংলাদেশের নামজাদা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

জানা যাচ্ছে, ৫ অগাস্ট বাংলাদেশে পালা বদলের পর পরই কলকাতার কর্মক্ষেত্রে আমিনুলের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। এই পরিস্থিতিতে দেশে ফেরা নিরাপদ মনে করেননি ওই অফিসার, মনে করছে কূটনৈতিক মহল।


```