Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ঝোড়ো হাওয়ায় বিপত্তি, বঙ্গোপসাগরে একাধিক নুনবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ ৭০

একসঙ্গে অন্তত ২০টি ট্রলার ডুবে যাওয়ার খবর সামনে এসেছে। প্রত্যেকটি ছিল নুনবোঝাই ট্রলার।  

ঝোড়ো হাওয়ায় বিপত্তি, বঙ্গোপসাগরে একাধিক নুনবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ ৭০

বাংলাদেশে ট্রলার ডুবি - ফাইল চিত্র

শেষ আপডেট: 10 May 2024 07:54

দ্য ওয়াল ব্যুরো: মারাত্মক ঘটনা ঘটেছে বঙ্গোপসাগরে। একসঙ্গে অন্তত ২০টি ট্রলার ডুবে যাওয়ার খবর সামনে এসেছে। প্রত্যেকটি ছিল নুনবোঝাই ট্রলার। ঘটনায় ৭০ জনের বেশি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছিল। তবে এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা গেছে। 

বাংলাদেশের কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে চট্টগ্রামে আসছিল নুনবোঝাই ট্রলারগুলি। আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় থাকাকালীন ঝোড়ো হাওয়ায় ঘটে বিপত্তি। কমপক্ষে ২০ ট্রলার সঙ্গে সঙ্গে ডুবে যায়। সবকটি ট্রলার মিলিয়ে ১০০ জন মাঝি ছিলেন বলে খবর। 

এই ট্রলার ডুবির খবর আসতেই বাংলাদেশের নৌ-পুলিশ ও উপকূলরক্ষা বাহিনী ঘটনাস্থলে যায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে তাঁরা। এখনও পর্যন্ত ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে বলে সূত্রের খবর। বাকিদের খোঁজ চলছে। 

এই ট্রলার ডুবির ঘটনায় মোট ৩ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। কারণ দুর্ঘটনায় ট্রলারগুলিতে থাকা প্রায় ৩০ হাজার মণ নুন ডুবে গেছে। উদ্ধার হওয়া মাঝিদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে।  


```