Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নথিহীন ৪ বাংলাদেশি ধৃত নিউইয়র্কে, চিন্তায় ভারতীয়রা, ট্রাম্পের নাগরিত্ব আইন নিয়ে মামলা

নতুন প্রেসিডেন্ট নির্বাহী আদেশ জারির পরেই সদলবলে নেমে পড়েছে মার্কিন পুলিশ।

নথিহীন ৪ বাংলাদেশি ধৃত নিউইয়র্কে, চিন্তায় ভারতীয়রা, ট্রাম্পের নাগরিত্ব আইন নিয়ে মামলা

শেষ আপডেট: 22 January 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: নতুন প্রেসিডেন্ট নির্বাহী আদেশ জারির পরেই সদলবলে নেমে পড়েছে মার্কিন পুলিশ। অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা শুরু করেছ পুলিশ। নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে চসরজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে ঘোষণা করেন, বেআইনি অভিবাসীদের বের করে দিতে হবে। বেআইনি অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া হবে না। 

অভিবাসীদের নিয়ে ট্রাম্পের আদেশের পর নিউ ইয়র্কে ফাঁকা এক বাংলাদেশি রেঁস্তরা

ট্রাম্পের নির্দেশ জারির পরেই ধরপাকড় শুরু করেছে পুলিশ৷ তারা পার্ক, রেল স্টেশন, মার্কেট এলাকায় নথিপত্র চেক করছে। অভিবাসন নিয়ে আইনি পরামর্শ দিয়ে থাকেন বাংলাদেশি আইনজীবী আফিজা মুনতাহা। তিনি মার্কিন প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দিয়েছেন আপাতত কিছুদিন সতর্ক থাকতে। নথিপত্রের বিষয়ে সতর্ক হতেও পরামর্শ দিয়েছেন তিনি। আর এক বাংলাদেশি আইন বিশেষজ্ঞ রাজু মহাজন। তাঁরও আশঙ্কা, ট্রাম্পের নির্দেশের ফলে বিপাকে পড়বেন বাংলাদেশিরা। অনেকে চাকরি হারাবেন বলেও দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। 

একাধিক সুত্র থেকে জানা গিয়েছে পুলিশ তৎপর হতেই পরিচিত ভিড় উধাও বাংলাদেশি ও ভারতীয়দের পরিচালিত রেঁস্তোরা ও দোকানে। ধরপাকড় শুরু হতে চিন্তায় পড়েছেন ভারতীয়রাও। তাদের অনেকেরই উপযুক্ত নথিপত্র নেই। মেক্সিকো সীমান্ত দিয়ে বেআইনি পথে আমেরিকায় ঢুকেছেন তারা। 

এদিকে, ট্রাম্পের নাগরিকত্ব নীতির বিরুদ্ধে জোরালো আপত্তি উঠেছে আমেরিকা জুড়ে। দেশের ২৪টি অঙ্গরাজ্য ও দুটি শহরের কতৃপক্ষ নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে। ওই সব অঙ্গরাজ্য ও শহর ডেমোক্র্যাটরা ক্ষমতাসীন।


```