Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Constipation: একগ্লাস জল ও এক চামচ ঘি! এতেই রেহাই মিলবে কোষ্ঠকাঠিন্য থেকে, জেনে নিন কীভাবে

দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? খালি পেটে গরম জলের সঙ্গে এক চামচ ঘি খেলে উপকার মিলতে পারে। কীভাবে কাজ করে এই ঘরোয়া পদ্ধতি, জেনে নিন বিস্তারিত।

Constipation: একগ্লাস জল ও এক চামচ ঘি! এতেই রেহাই মিলবে কোষ্ঠকাঠিন্য থেকে, জেনে নিন কীভাবে

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 4 March 2026 16:23

দ্য ওয়াল ব্যুরো: কোষ্ঠকাঠিন্য এখন অনেকেরই নিত্যসঙ্গী—অনিয়মিত খাবার, কম জল খাওয়া, স্ট্রেস আর কম ফাইবারযুক্ত ডায়েট মিলেই পেটের গোলমাল পাকাপাকি বসতি গড়ে তোলে। এই সমস্যায় অনেকেই ভরসা করেন ঘরোয়া টোটকায়। তার মধ্যে অন্যতম—খালি পেটে গরম জলের সঙ্গে এক চামচ ঘি। আয়ুর্বেদ মতে, ঘি অন্ত্রকে প্রাকৃতিকভাবে লুব্রিকেট করে, ফলে মলত্যাগ সহজ হয়। গরম জল হজমপ্রক্রিয়াকে সক্রিয় করে, আর দু’য়ে মিলে পেট পরিষ্কারে সহায়ক হতে পারে।

ঘি-কে এমনিতেই সুপার ফুড বলা হয়ে থাকে। কিন্তু তা ব্যবহার করে উপকার পেতে হলে সঠিক ব্যবহারের উপায় জানতে হবে। ঘি-তে প্রচুর পরিমাণে বিউট্রিক অ্যাসিড থাকে। এই বিউট্রিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে সহায়ক বলে মনে করা হয়। বিউট্রিক অ্যাসিড পরিপাকের ক্ষেত্রেও সহায়ক। তা মলের বেগ বাড়াতেও সহায়ক। তা পেটে ব্যথা, গ্যাস, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো দূর করার ক্ষেত্রে উপযোগী বলে মনে করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঘি প্রাকৃতিকভাবে মলকে নরম করে তোলে। ঘি খেলে তা হাড়ের জোরও বৃদ্ধি, ওজন হ্রাস ও পর্যাপ্ত ঘুমের মতো স্বাস্থ্য সংক্রান্ত উপকার পাওয়া যায়। সেইসঙ্গে ঘি শরীরের উজ্জ্বলতাও বাড়ায় এবং অন্ত্রের পথ সাফ করে। এতে শরীরে বর্জ্যের বেগ ঠিক হয়। সেইসঙ্গে ঘি-এর ব্যবহারে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কাকেও কম করা যেতে পারে।

ঘিতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট অন্ত্রের চলাচল (বাওয়েল মুভমেন্ট) স্বাভাবিক রাখতে সাহায্য করে বলে মনে করা হয়। বিশেষত যাঁদের মল শক্ত হয়ে যায় বা সকালে ঠিকমতো পেট পরিষ্কার হয় না, তাঁদের ক্ষেত্রে এই পদ্ধতি কিছুটা আরাম দিতে পারে। 

কোষ্ঠকাঠিন্য দূর করতে ২০০ মিলিগ্রাম ইষদুষ্ণ গরম জলে এক চামচ ঘি মেশাতে হবে। ভালো ফল পেতে হল, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তা খেতে হবে। পাচন নালি, অন্ত্র ও পেশ শুষ্ক, কঠোর হয়ে পড়লে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। ঘি থেকে যে মসৃণতা পাওয়া যায়, তাতে পাচন নালি মোলায়েম হয় এবং শরীরে বর্জ্য সহজে বেরিয়ে যাওয়ার পথ করে নেয়।

মনে রাখতে হবে, এটা কোনও ম্যাজিক নয়। ডায়েটে পর্যাপ্ত জল, শাকসবজি, ফল এবং ফাইবারসমৃদ্ধ খাবারও জরুরি।

তবে সতর্কতাও দরকার। যাঁদের কোলেস্টেরল বেশি, লিভারের সমস্যা আছে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁরা নিয়মিত ঘি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন ধরে থাকে বা সঙ্গে পেটব্যথা, রক্তপাত, অস্বাভাবিক ওজন কমার মতো উপসর্গ থাকে, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের কাছে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ঘরোয়া উপায় কাজে আসতে পারে, কিন্তু শরীরের সংকেতকে হালকাভাবে নেওয়া ঠিক নয়।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা, যার সত্যতা যাচাই করা হয়নি।


```