Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Down Syndrome: ডাউন সিনড্রোমে কেন প্রথম ৫ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ? কী কী করবেন এই সময়ে?

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর বিকাশে প্রথম ৫ বছর কেন এত গুরুত্বপূর্ণ? জানুন থেরাপি, চিকিৎসা ও বিশেষজ্ঞদের পরামর্শ।

Down Syndrome: ডাউন সিনড্রোমে কেন প্রথম ৫ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ? কী কী করবেন এই সময়ে?

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 21 March 2026 15:46

দ্য ওয়াল ব্যুরো: একটা শিশুর জীবনের প্রথম কয়েকটা বছর, অসাধারণ এক নির্মাণের সময়। এই সময়েই গড়ে ওঠে কথা বলা, হাঁটা, বোঝা, অনুভব করা— সবকিছুর ভিত্তি। আর ডাউন সিনড্রোমে (Down Syndrome) আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই প্রথম ৫ বছর আরও বেশি গুরুত্বপূর্ণ, বলছেন চিকিৎসকেরা।

ডাউন সিনড্রোম এমন একটি জিনগত অবস্থা, যেখানে শিশুর শরীরে ২১ নম্বর ক্রোমোজোমের একটি অতিরিক্ত কপি থাকে— যাকে বলা হয় ট্রাইসোমি ২১ (Trisomy 21)।

সাধারণভাবে আমাদের শরীরে ৪৬টি ক্রোমোজোম থাকে, কিন্তু ডাউন সিনড্রোমে তা হয় ৪৭টি। এই অতিরিক্ত জিনগত উপাদানই শিশুর মস্তিষ্ক ও শরীরের বিকাশে কিছু পার্থক্য তৈরি করে।

জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, প্রতি ১,০০০ থেকে ১,১০০ নবজাতকের মধ্যে একজন ডাউন সিনড্রোমে আক্রান্ত হতে পারে। প্রতি বছর বিশ্বে প্রায় ৩,০০০ থেকে ৫,০০০ শিশু এই অবস্থায় জন্মায়।

কেন প্রথম ৫ বছর এত গুরুত্বপূর্ণ?

চিকিৎসকরা বলছেন, জীবনের প্রথম পাঁচ বছরেই শিশুর মস্তিষ্কে সবচেয়ে দ্রুত পরিবর্তন হয়। এই সময় লক্ষ লক্ষ নিউরাল কানেকশন তৈরি হয়। ভাষা, চিন্তাভাবনা, চলাফেরা— সব কিছুর ভিত্তি গড়ে ওঠে।

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই প্রক্রিয়া একটু ধীর হতে পারে। তাই এই সময়টায় সঠিক যত্ন ও থেরাপি অত্যন্ত জরুরি।

‘আর্লি ইন্টারভেনশন’ শব্দটার মানে কী?

সহজভাবে বললে, শিশুর বিকাশে যে জায়গাগুলোতে দেরি হচ্ছে, সেগুলোকে আগেভাগেই চিহ্নিত করে কাজ শুরু করাই হল আর্লি ইন্টারভেনশন (Early Intervention)।

National Down Syndrome Society-এর মতে, এটি এক ধরনের পরিকল্পিত প্রক্রিয়া, যেখানে থেরাপি, ব্যায়াম ও বিশেষ কার্যকলাপের মাধ্যমে শিশুকে সাহায্য করা হয়। সবচেয়ে সাধারণ থেরাপিগুলি হল—

  • ফিজিওথেরাপি
  • স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি
  • অকুপেশনাল থেরাপি

ডাউন সিনড্রোমে অনেক সময় শিশুদের পেশির শক্তি কম থাকে (হাইপোটোনিয়া),
যার ফলে বসা, হামাগুড়ি দেওয়া, হাঁটা— এইসব মাইলস্টোনে দেরি হয়। এই জায়গাতেই ফিজিওথেরাপি সাহায্য করে।

আবার স্পিচ থেরাপি ভাষা ও যোগাযোগের দক্ষতা বাড়ায়, অকুপেশনাল থেরাপি দৈনন্দিন কাজ শেখাতে সাহায্য করে। ফলে শিশুর স্বনির্ভরতা ধীরে ধীরে বাড়ে।

ভাষা ও শেখার ভিত্তি এখানেই

শিশুর জীবনের প্রথম দিকটাই ভাষা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি খেলা, গল্প, কথা বলা— এইসবের মাধ্যমে নিয়মিত উদ্দীপনা দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে শেখার ক্ষমতা অনেকটাই উন্নত হয়।

একে বলে ব্রেন প্লাস্টিসিটি—অর্থাৎ মস্তিষ্কের নতুন করে শেখার ও বদলে যাওয়ার ক্ষমতা।

স্বাস্থ্য নজরদারিও জরুরি

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের মধ্যে কিছু স্বাস্থ্যঝুঁকি বেশি দেখা যায়—

  • জন্মগত হৃদরোগ
  • কানে শোনার সমস্যা
  • থাইরয়েডের অসুবিধা
  • স্লিপ অ্যাপনিয়া

এই কারণে নিয়মিত চিকিৎসকের নজরদারি খুবই গুরুত্বপূর্ণ, যাতে সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

তাই প্রথম পাঁচ বছর শুধু সময় নয়, একটা সুযোগ। ঠিক সময়ে সঠিক সাহায্য পেলে, ডাউন সিনড্রোমে আক্রান্ত অনেক শিশুই নিজেদের মতো করে এগিয়ে যেতে পারে, নিজেদের পৃথিবী গড়ে নিতে পারে।

কারণ শেষ পর্যন্ত শুধু চিকিৎসা নয়, ভালবাসা, ধৈর্য আর সময়— এই তিনটেই সবচেয়ে বড় থেরাপি।


```