গর্ভাবস্থায় ডাউন সিনড্রোমের ঝুঁকি বোঝার জন্য প্রি-নেটাল স্ক্রিনিং কতটা জরুরি? জানুন পরীক্ষা, উপকারিতা ও চিকিৎসকদের পরামর্শ।

শেষ আপডেট: 21 March 2026 15:02
দ্য ওয়াল ব্যুরো: মা হতে চলেছেন! এই খবরেই জীবনের রং বদলে যায়। আনন্দ, উদ্বেগ, হাজার প্রশ্ন… সব একসঙ্গে। এই সময়েই একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে—গর্ভাবস্থার স্ক্রিনিং। বিশেষ করে, ডাউন সিনড্রোম (Down Syndrome) নিয়ে সচেতনতা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি বলে মনে করছেন চিকিৎসকেরা।
প্রতি বছর ২১ মার্চ পালন করা হয় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস (World Down Syndrome Day)। এই দিনটি বেছে নেওয়ার কারণও খুব তাৎপর্যপূর্ণ— 'ট্রাইসোমি ২১' বা ২১ নম্বর ক্রোমোজোমের অতিরিক্ত উপস্থিতিই ডাউন সিনড্রোমের মূল কারণ।
সহজ করে বললে, আমাদের শরীরের কোষে সাধারণত ২১ নম্বর ক্রোমোজোমের ২টি কপি থাকে। ডাউন সিনড্রোমে সেটা হয়ে যায় ৩টি।
এই অতিরিক্ত জিনগত উপাদানের কারণে শিশুর শারীরিক গঠন ও বিকাশে কিছু পরিবর্তন দেখা যায়। এটি আজীবন থাকা একটি ডিসঅর্ডার, যেখানে বুদ্ধিবিকাশে কিছুটা ধীরগতি থাকে।
অনেকে ভাবেন, ডাউন সিনড্রোম মানেই শুধু বুদ্ধিবিকাশের সমস্যা। আসলে তা নয়। এই অবস্থার সঙ্গে জড়িত থাকতে পারে, জন্মগত হৃদরোগ, থাইরয়েডের সমস্যা, শ্রবণ ক্ষমতার অসুবিধা। তাই আগে থেকেই জানা থাকলে, চিকিৎসা ও যত্ন—দুটোই অনেক সহজ হয়ে যায়।
চিকিৎসকদের মতে, ডাউন সিনড্রোমের ঝুঁকি বোঝার জন্য গর্ভাবস্থার প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টারে কয়েকটি স্ক্রিনিং টেস্ট করা হয়।
যেমন—
এই টেস্টগুলি চূড়ান্ত ফল দেয় না, তবে ঝুঁকির একটা ইঙ্গিত দেয়। যদি ঝুঁকি বেশি মনে হয়, তখন আরও নির্দিষ্ট পরীক্ষার পরামর্শ দেওয়া হয়, যেমন সিভিএস (CVS) বা অ্যামনিওসেন্টেসিস।
চিকিৎসকদের কথায়, গর্ভাবস্থার এই সময়টায় সঠিক তথ্য পাওয়াটা সবচেয়ে বড় শক্তি। তাই স্ক্রিনিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল— অজানা ভয়কে জানা বাস্তবে বদলে দেওয়া।
যদি রিপোর্টে ঝুঁকি কম থাকে, তাহলে বাবা-মায়ের মন অনেকটাই হালকা হয়।
আর যদি ঝুঁকি বেশি থাকে, তখন সময়মতো প্রস্তুতি ও পরিকল্পনা করা যায়। যেমন—
এমনকি আর্থিক পরিকল্পনাও আগে থেকে করা যায়, যা ভবিষ্যতে বড় সহায়তা দেয়।
চিকিৎসকেরা বারবার একটা কথাই বলছেন, এই স্ক্রিনিংয়ের উদ্দেশ্য ভয় তৈরি করা নয় অথবা গর্ভপাতের দিকে ইঙ্গিত করাও নয়। বরং, সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে বাবা-মাকে শক্ত করে তোলা, যাতে তাঁরা নিজেরা বুঝে, ভেবে, নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারেন।
কারণ, একটা নতুন জীবন আসার আগে, প্রস্তুত থাকাটাই সবচেয়ে বড় দায়িত্ব।