Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ব্যবসা করলেও জমা পড়েনি জিএসটি! জোম্যাটোকে দ্রুত ৮০৩.৪ কোটি টাকা মেটানোর নির্দেশ

বকেয়া জিএসটি ও জরিমানা-বাবদ মোট ৮০০ কোটি টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসা করলেও জমা পড়েনি জিএসটি! জোম্যাটোকে দ্রুত ৮০৩.৪ কোটি টাকা মেটানোর নির্দেশ

ফাইল ছবি

শেষ আপডেট: 13 December 2024 14:26

দ্য ওয়াল ব্যুরো: অবিলম্বে মেটাতে হবে ৪০০ কোটিরও বেশি বকেয়া টাকা! দিতে হবে বড় অঙ্কের জরিমানাও। অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোকে এমনই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।    

জানা গেছে, দীপেন্দর গোয়েলের সংস্থাকে বকেয়া জিএসটি ও জরিমানা-বাবদ মোট ৮০০ কোটি টাকা মেটানোর নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের থানে কমিশনারেটের অন্তর্গত কমিশনার অফ সিজিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ।

অভিযোগ, ২০১৯ সালের ২৯ অক্টোবর থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত জিএসটি মেটায়নি জোম্যাটো। জানা গেছে, আগে সংস্থার মোট বকেয়া ছিল ৪০১.০৭ কোটি টাকা। এবার তার উপর চাপানো হয়েছে, সমপরিমাণ জরিমানা ও সুদ। সবমিলিয়ে সেই অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে ৮০৩.০৪ কোটি টাকায়।

জনপ্রিয় খাদ্য সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এমন খবর সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো চর্চা চলছে। জানা গেছে, বৃহস্পতিবারই জোম্যাটকে নোটিশ পাঠানো হয়েছে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়সীমা পেরলেও ডেলিভারি চার্জের জিএসটি বাবদ যে টাকা মেটানোর কথা ছিল, তা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই বিষয়টি চাউর হতে মুখ পুড়েছে খাবার সরবরাহকারী সংস্থাটির।

তবে পাল্টা আইনি রাস্তায় হেঁটেছে জোম্যাটোও। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নোটিশের বিরুদ্ধে আমরা আমাদের আবেদন শীঘ্রই পেশ করব। আমাদের বিশ্বাস এই মামলায় আমাদের যুক্তি বেশি সঙ্গত। আইনের পথেই সবকিছুর জবাব দেওয়া হবে।

এদিকে খবর চাউর হতেই অনেকেই বিষয়টি পাত্তা না দিলেও হু হু করে পড়তে শুরু করে জোম্যাটোর শেয়ার। জানা গেছে, বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে জোম্যাটোর শেয়ারের দাম ছিল ২৮৪.৯০ টাকা। যা আগের তুলনায় ২.৩৬ শতাংশ কম। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে জল অনেক দূর গড়াবে বলেই মনে করা হচ্ছে।


```