Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মাঝরাতে মহিলাকে যৌনাঙ্গ দেখিয়ে জোম্যাটোর ডেলিভারি বয় বলল, ম্যাডাম হেল্প করুন

সোশ্যাল মাধ্যমে রাতের ওই বীভৎস অভিজ্ঞতা শেয়ার করে মহিলা লিখেছেন, ""আমি বলব না আমি এখন নিরাপদ বোধ করছি। কারণ সে যদি আমার ঠিকানায় আবার ফিরে আসে?” 

মাঝরাতে মহিলাকে যৌনাঙ্গ দেখিয়ে জোম্যাটোর ডেলিভারি বয় বলল, ম্যাডাম হেল্প করুন

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 August 2024 21:29

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের উপর যৌন অত্যাচার, তাঁদের সঙ্গে অশালীন আচরণের এ যেন এক স্রোত বইছে। শত প্রতিবাদ, পুলিশের রক্তচোখ, কঠোর আইনি ব্যবস্থা—কিছুতেই যেন বিকৃত মনের ভয় নেই। আরজি কর কাণ্ড নিয়ে গোটা দুনিয়া যখন শিউরে উঠছে, প্রতিবাদে মুখর মানুষ, তারই মধ্যে আমদাবাদে যে ঘটনা ঘটল তা শিউরে ওঠার মতই। বাড়িতে বসেও মহিলারা নিরাপদ নন! কাকে ভরসা করবেন তাঁরা?

ইদানীং ফুড অ্যাপের দৌলতে মাঝরাতেও রেস্তোরাঁর গরম খাবার বা পানীয় মেলে। তেমন ভাবেই জোম্যাটো অ্যাপের মাধ্যমে বেশ রাতে কফি অর্ডার করেছিলেন এক মহিলা। তার পর তাঁর অভিজ্ঞতার যে বর্ণনা করেছেন তিনি, তা বেশ ভয় পাওয়ার মতই ব্যাপার। কারণ, জোম্যাটো ডেলিভারি বয় এসে নাকি তাঁর সামনে প্যান্ট খুলে যৌনাঙ্গ বের করে ফেলে। তার পর বলে যে, ম্যাডাম হেল্প করুন। 

মহিলা সোশাল মিডিয়ায় এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই জোম্যাটো ওই ডেলিভারি বয়কে সাসপেন্ড করেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। সোশ্যাল মাধ্যমে রাতের ওই বীভৎস অভিজ্ঞতা শেয়ার করে মহিলা লিখেছেন, ""আমি বলব না আমি এখন নিরাপদ বোধ করছি। কারণ সে যদি আমার ঠিকানায় আবার ফিরে আসে?”ঠিক কী ঘটেছিল? সমাজ মাধ্যমে মহিলা জানিয়েছেন, বুধবার রাত ১২টার কিছু পরে তিনি জোম্যাটো অ্যাপে একটি কফি অর্ডার করেছিলেন। ১২টা ৪৮ মিনিট নাগাদ ওই ডেলিভারি বয় কফি দিতে আসে। পনেরো-বিশ মিনিট দেরি করে আসার জন্য ডেলিভারি বয় হাসতে হাসতে বলছিল, পায়ে চোট লেগেছিল বলে আসতে দেরি হল।

মহিলা সমাজ মাধ্যমে আরও লিখেছেন, “ওই ডেলিভারি বয় আমাকে ওর পায়ের দিকে দেখতে বলে। মোবাইলের ফ্ল্যাশ লাইট সেদিকে ফেলতেই আমি দেখি ওর প্যান্ট থেকে যৌনাঙ্গ বাইরে বের করা রয়েছে। ঘটনার আকস্মিকতায় আমি স্তম্ভিত হয়ে যাই। তখনও ছেলেটি হাসছিল এবং আমাকে বলছিল, ম্যাডাম একটু সাহায্য করে দিন না!'

মহিলা আরও লিখেছেন, কোনও মতে তিনি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন। এরপরই জোম্যাটো অ্যাপের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশেও অভিযোগ জানান।

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডে আন্দোলিত সমাজ। দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। ধর্ষকদের একমাত্র সাজা ফাঁসির দাবিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। এহেন পরিস্থিতিতে আহমেদাবাদের মহিলার পোস্ট ঘিরে নেট পাড়ায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে। ইতিমধ্যে জোম্যাটো ওই অভিযুক্তকে কাজ থেকে বহিষ্কারও করেছে। তবে মহিলার মতে, "শুধু কাজ থেকে তাড়ালে হবে না, এই ধরনের বিকৃত মানসিকতার মানুষদের কঠোর শাস্তি হওয়া উচিত।"


```