Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সরকারের জমি দখল করার অভিযোগ! নোটিস গেল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কাছে

তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান বড় অস্বস্তির মধ্যে পড়লেন। তাঁর বিরুদ্ধে উঠেছে জমি দখল করার অভিযোগ!

সরকারের জমি দখল করার অভিযোগ! নোটিস গেল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কাছে

ইউসুফ পাঠান

শেষ আপডেট: 14 June 2024 11:15

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার এবং সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান বড় অস্বস্তির মধ্যে পড়লেন। তাঁর বিরুদ্ধে উঠেছে জমি দখল করার অভিযোগ! তবে বাংলায় নয়, গুজরাতে। আর এর ঘটনায় ইতিমধ্যে তাঁকে নোটিস পাঠিয়েছে ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন। 

ঠিক কী অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে? ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, নিজের বাড়ি তৈরির সময়ে তার জমির পাশে থাকা আরও একটি জমি কিনতে চেয়েছিলেন ইউসুফ পাঠান। ওই জমিটি রাজ্য সরকারের। প্রতি বর্গমিটারের জন্য ৫৭,০০০ টাকা দিতে চেয়েছিলেন পাঠান বলে জানা গেছে। ২০১২ সালে ভিএমসি-র কাছ থেকে পাঠান এই প্লটটি চেয়েছিলেন। 

সেই সময়ে ভিএমসি এই প্রস্তাবে অনুমোদন দিলেও পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার এই জমি সংক্রান্ত ইস্যুতে অনুমোদন দেয়নি। কিন্তু পাঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কম্পাউন্ডে দেওয়াল নির্মাণ করে জমিটি দখল করেছেন তিনি। এই প্রেক্ষিতেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে। গত ৬ জুন এই নোটিস পাঠান হয়েছে বহরমপুরের তৃণমূল সাংসদকে। 

ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ভিএমসি আপাতত জানিয়েছে, তারা নোটিসের উত্তর পাওয়ার অপেক্ষা করবে। যদি ইউসুফ পাঠান কোনও জবাব না দেন বা সহযোগিতা না করেন, তাহলে আইন মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। যদিও এটাও জানা গেছে, পাঠানের জমি কেনার প্রস্তাব খারিজ করে দেওয়ার পরও ওই নির্দিষ্ট জমিতে কোনও বেড়া বা কাঁটাতার দেওয়া ছিল না। 

সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল জয় পেয়েছে তৃণমূল। বাংলার ৪২ আসনের মধ্যে ২৯টিতেই জয় ছিনিয়ে এনেছে তারা। যে কটি আসনে সবথেকে বেশি নজর ছিল তার মধ্যে অন্যতম ছিল বহরমপুর। কারণ এখানে ৫ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ক্রিকেটার 'আনকোরা' ইউসুফ পাঠান। তবে ভোটের ফলে বাজিমাত করেছেন তিনিই। অধীর চৌধুরীকে প্রায় ৫৫ হাজার ভোটে হারান ইউসুফ। তাই তাঁকে 'জায়ান্ট কিলার' অ্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  


```