Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

মোদী-মমতাকে আম পাঠাচ্ছেন ইউনুস, দিল্লির ‘দিল’ জয়ের চেষ্টা, চর্চা সমাজমাধ্যমে

বাংলাদেশের কূটনীতিতে আম আর ইলিশের বিশেষ কদর রয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নিয়ম করে আম, ইলিশ ভারতের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং বাংলা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাঠাতেন।

মোদী-মমতাকে আম পাঠাচ্ছেন ইউনুস, দিল্লির ‘দিল’ জয়ের চেষ্টা, চর্চা সমাজমাধ্যমে

শেষ আপডেট: 14 July 2025 08:27

দ্য ওয়াল ব্যুরো: ঢাকা (Dhaka) থেকে দিল্লিগামী (Delhi) একটি বিমানে এক হাজার কেজি আম (Mango) তোলা হয়েছে। সোমবার সেগুলি দিল্লি পৌঁছে যাবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus) সেগুলি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরেই কলকাতায় (Kolkata) পৌছতে পারে কয়েকশো কেজি বাংলাদেশি আম। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস সেগুলি পৌঁছে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM Mamata Banerjee) কাছে। প্রধান উপদেষ্টা ইউনুস বাংলার মুখ্যমন্ত্রীকেও আম পাঠিয়েছেন। ত্রিপুরা, অসম, মেঘালয়ের মুখ্যমন্ত্রীদেরও আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই তিন রাজ্যের সঙ্গেও বাংলাদেশের সীমান্ত আছে।

ইউনুস উপহার হিসেবে হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের এই আম অত্যন্ত সুস্বাদ্য এবং আঁশবিহীন। আঁটিটি আয়তনে খুবই ছোট। এই আমের যাত্রা শুরু হয়েছিল রংপুরের মিঠাপুকুর উপজেলার তেকানী গ্রাম থেকে। আমের স্বাদের মতো এর নামকরণের কাহিনিও আকর্ষণীয়। হাঁড়িভাঙা আম প্রথম উৎপাদন করেন নফল উদ্দিন পাইকার নামে কেতানী গ্রামের এক চাষী। দুটি চারার একটি চুরি হয়ে গেলে আর একটিতে তিনি উপরে মাটির হাঁডি ঝুলিয়ে গাছে জল দিলেন। কেউ সেই হাঁড়িটি ভেঙে দেয়। ঘটনাচক্রে সে বছর প্রচুল ফলন হয় গাছটিতে।

বাংলাদেশের কূটনীতিতে আম আর ইলিশের বিশেষ কদর রয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নিয়ম করে আম, ইলিশ ভারতের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং বাংলা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাঠাতেন। তা নিয়েও হাসিনার ভারতপ্রীতি নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যেত সমাজমাধ্যমে। এখন দু-দেশের সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে তখন ইউনুস কেন আম কূটনীতির চেনা পথে হেঁটে ভারতকে খুশি করতে চাইছেন সেই প্রশ্নে ছেয়ে গিয়েছে সমাজমাধ্যম। কেউ কেউ এমন কথাও বলছেন, ঠেলার নাম বাবাজি। জিনিসপত্রের অগ্নিমূল্য, বেহাল আর্থিক পরিস্থিতির মুখে ‘দিল্লির দিল’ জেতার চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক অতীতে নয়াদিল্লি বাংলাদেশের উপর বেশ কিছু আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে।

ওয়াকিবহাল মহল মনে করছে, নয়া দিল্লির কঠোর অবস্থানের পরও ঢাকার ঘনিষ্ঠতার বার্তার পিছনে আছে মার্কিন রপ্তানি নীতি। বাংলাদেশি পন্যের উপর ৩৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য করে বাংলাদেশের লাভ হবে না। এই পরিস্থিতিতে ভারত-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নতুন করে মেরামত করতে চাইছে বাংলাদেশ।


```